× প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক
খেলাধুলা ধর্ম ও ইসলাম প্রবাস বিনোদন ফিচার ও ভ্রমন বিবিধ শিক্ষাঙ্গন ও খেলাধুলা
শীর্ষ সংবাদ

নাবিল ও তার পরিবারের ৩৬২ একর জমি-বাড়ি-বিনিয়োগ জব্দের আদেশ

Admin

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০:২৯ পিএম

আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম

নাবিল ও তার পরিবারের ৩৬২ একর জমি-বাড়ি-বিনিয়োগ জব্দের আদেশ
জেমকন গ্রুপের মালিকদের একজন ও যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, তার পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে দেশের বিভিন্ন স্থানে থাকা ৩৬২ দশমিক ৪৩ একর জমি, ঢাকায় থাকা সাতটি ফ্ল্যাট ও জমিসহ কয়েকটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

এছাড়াও যুক্তরাষ্ট্রের কোম্পানিতে তার ভাই কাজী আনিস আহমেদের বিপুল অর্থের বিনিয়োগ অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব। দুদকের অনুসন্ধান চলমান থাকায় এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন সংস্থাটির উপ-পরিচালক রেজাউল করিম।

এসব সম্পত্তির মধ্যে কাজী নাবিল আহমেদের নামে রয়েছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ৩৪ দশমিক ৬৩ একর জমি, একই জেলার বোদা উপজেলায় থাকা ২৫ দশমিক ৫৫ একর জমি, পঞ্চগড় সদরে থাকা ১০ দশমিক ০৮ একর জমি, খুলনার ২৪৬ একর জমি, একই জেলার রুপসায় থাকা ২৬ দশমিক ৫১ একর জমি, রাজধানীর ধানমণ্ডিতে ১১ শতক জমিসহ ছয়তলা ভবনের এক তৃতীয়াংশ, মোহাম্মদপুরে থাকা দুইটি প্লট ও গুলশানের একটি ফ্ল্যাট।

এছাড়াও কাজী নাবিলের পিতা মৃত কাজী শাহেদ আহমেদের জব্দকৃত সম্পত্তির মধ্যে রয়েছে ঢাকার ধানমন্ডিতে ১৬ দশমিক ৫০ শতাংশ জমিসহ ছয়তলা ভবন ও যশোরে জমিসহ দুইতলা বাড়ি। যশোরের কাজীপাড়ায় থাকা ১৫ দশমিক ৯৮ একর জমি ও কক্সবাজারের টেকনাফে থাকা ২ দশমিক ২৪ একর জমি।

জব্দের আদেশ দেওয়া সম্পত্তির মধ্যে কাজী নাবিলের মাতা আমিনা আহমেদের নামে রয়েছে ধানমন্ডির তিনটি ফ্ল্যাট ও কক্সবাজারের সেন্টমার্টিনে থাকা ১ দশমিক ৪৪ একর জমি।

এছাড়াও জব্দের আদেশ দেওয়া সম্পত্তির মধ্যে কাজী নাবিলের ভাই কাজী আনিস আহমেদের নামে রয়েছে ধানমন্ডিতে ১১ শতক জমিসহ ছয় তলা বাড়ির এক তৃতীয়াংশ ও গুলশানের একটি ফ্ল্যাট।

এছাড়া কাজী নাবিলের অপর ভাই কাজী ইনামের নামে ধানমন্ডিতে ১১ শতক জমির উপর থাকা ছয়তলা ভবনের এক তৃতীয়াংশ, ধানমন্ডি ও গুলশানে থাকা আরও দুইটি ফ্ল্যাট জব্দের আদেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের বৈঠক স্থগিত, ৩২ হাজার টাকার প্রস্তাব নিয়ে অপেক্ষা

    পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের বৈঠক স্থগিত, ৩২ হাজার টাকার প্রস্তাব নিয়ে অপেক্ষা

  • ইউপি নির্বাচনের পাঁচ ধাপের প্রস্তুতি চূড়ান্তে ইসির বৈঠক, স্মার্ট এনআইডি নিয়েও আলোচনা

    ইউপি নির্বাচনের পাঁচ ধাপের প্রস্তুতি চূড়ান্তে ইসির বৈঠক, স্মার্ট এনআইডি নিয়েও আলোচনা

  • শার্শায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কারাদণ্ড

    শার্শায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কারাদণ্ড

  • গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

  • বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

    বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

  • শিল্পকলায় জমে উঠেছে নাট্যোৎসব, মঞ্চে ১২ দলের ১২ নাটক

    শিল্পকলায় জমে উঠেছে নাট্যোৎসব, মঞ্চে ১২ দলের ১২ নাটক

  • মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর উদ্যোগ, নতুন করে ৭০ জন বাছাই

    মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর উদ্যোগ, নতুন করে ৭০ জন বাছাই

  • ইসলামে জমাদিউস সানি মাসের গুরুত্ব ও তাৎপর্য

    ইসলামে জমাদিউস সানি মাসের গুরুত্ব ও তাৎপর্য

  • শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, সাফের ফাইনালে পাকিস্তান

    শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, সাফের ফাইনালে পাকিস্তান

  • ডিসেম্বরে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, আসছে নতুন কর্মসূচি

    ডিসেম্বরে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, আসছে নতুন কর্মসূচি

সব খবর

  • শার্শায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কারাদণ্ড

    শার্শায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কারাদণ্ড

  • ইউপি নির্বাচনের পাঁচ ধাপের প্রস্তুতি চূড়ান্তে ইসির বৈঠক, স্মার্ট এনআইডি নিয়েও আলোচনা

    ইউপি নির্বাচনের পাঁচ ধাপের প্রস্তুতি চূড়ান্তে ইসির বৈঠক, স্মার্ট এনআইডি নিয়েও আলোচনা

  • গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

  • পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের বৈঠক স্থগিত, ৩২ হাজার টাকার প্রস্তাব নিয়ে অপেক্ষা

    পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের বৈঠক স্থগিত, ৩২ হাজার টাকার প্রস্তাব নিয়ে অপেক্ষা

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • নানা প্রতিকূলতা পেরিয়ে আমেনার জিপিএ ৫ অর্জন

    নানা প্রতিকূলতা পেরিয়ে আমেনার জিপিএ ৫ অর্জন

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান

Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229

অনুসরণ করুন

স্বত্ব জরুরী বার্তা

Developed by Vida Team