জরুরী বার্তা | www.joruribarta.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০০ এএম
আপডেট: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০০ এএম
ডিসেম্বর মাসকে সামনে রেখে নতুন রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বিএনপি। মহান বিজয় দিবস উদ্যাপনের পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নেতাকর্মীদের সক্রিয় রাখতে সভা-সমাবেশ, শোভাযাত্রা ও বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করছে দলটি।
দলীয় সূত্রের বরাতে বাংলা ট্রিবিউন জানিয়েছে, গত ৯ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ডিসেম্বরজুড়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা হয়েছে। দলীয় চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সম্ভাব্য অস্থিরতার আশঙ্কায় সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি। তবে তাঁর দেশে ফেরার নির্দিষ্ট তারিখ বা বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত নয়।
বিএনপির নেতারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব প্রশাসনের। তবে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সক্রিয় রাখার পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করতে চান তাঁরা।
দলটির সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অন্য দলগুলোর সঙ্গে যোগাযোগের বিষয়টিও আলোচনায় রয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, নাশকতা প্রতিরোধের দায়িত্ব মূলত প্রশাসনের। তবে প্রয়োজন হলে বিএনপি রাজনৈতিকভাবেও রাজপথে সক্রিয় থাকবে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team