জরুরী বার্তা | www.joruribarta.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৪ এএম
আপডেট: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৪ এএম
চার দশকের নাট্যচর্চাকে উদ্যাপন করতে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ‘বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬’। শুক্রবার (১৩ নভেম্বর) উৎসবের উদ্বোধন করা হয়। আয়োজনে অংশ নিচ্ছে দেশের ১২টি নাট্যদল।
বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে ৪০ দিনের আয়োজনের অংশ হিসেবে ঢাকায় চলছে নয় দিনের এই উৎসব। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ২১ নভেম্বর পর্যন্ত নাটক মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।
উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় বাংলাদেশ থিয়েটারের ‘সিরাজ যখন নবাব সিরাজউদ্দৌলা’। নাটকটির নির্দেশনায় রয়েছেন আবদুল আজিজ। উৎসবের শুরুতে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়।
উৎসবের তৃতীয় দিন আজ রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ এবং দৃষ্টিপাত নাট্য সংসদের ‘কয়লা রঙের চাদর’ মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।
পরবর্তী দিনগুলোতে ‘অনিকেত সন্ধ্যা’, ‘দ্বীপ’, ‘নৃপতি’, ‘হরগজ’সহ বেশ কয়েকটি নাটক প্রদর্শিত হবে। ২১ নভেম্বর ঢাকা পর্বের সমাপনী দিনে মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে ঢাকা থিয়েটারের ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’।
নাটকের পাশাপাশি প্রতিদিন বিকেল ৪টা থেকে শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে নাচ, গান ও আবৃত্তির আয়োজন রয়েছে। মূল নাটকের প্রদর্শনী শুরু হওয়ার কথা সন্ধ্যা সাড়ে ৬টায়।
ঢাকার পর চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালেও নাট্যোৎসবের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মের দর্শকদের মঞ্চনাটকের প্রতি আগ্রহ বাড়বে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team