জরুরী বার্তা | www.joruribarta.com
মোহাম্মদ ফয়সাল - চট্টগ্রাম
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১১ পিএম
চট্টগ্রামের অন্যতম বৃহৎ পাইকারি বাণিজ্যকেন্দ্র খাতুনগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলমের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে খাতুনগঞ্জের ইলিয়াস ব্রাদার্স (এমইবি গ্রুপ) কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল থেকে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে প্রতিষ্ঠানটির দ্বিতীয় তলায় প্রবেশ করে ভাঙচুর চালান। এতে কার্যালয়ের কাচের দরজা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
হামলার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় ব্যবসায়ীরা ধাওয়া দিয়ে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি নেতা শামসুল আলম।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অন্যদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team