জরুরী বার্তা | www.joruribarta.com
এম ডি জামাল খান
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম
জাপানের আকাশসীমায় রাশিয়ার বলে সন্দেহ করা দুটি সামরিক বিমান প্রবেশের ঘটনায় মস্কোর কাছে তীব্র কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে টোকিও। পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধবিমান পাঠিয়েছে জাপানের বিমান প্রতিরক্ষা বাহিনী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৪টার পর দেশটির ফুকুওকা প্রদেশের ওকিনোশিমা দ্বীপের উত্তর-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান দুটি পৃথকভাবে প্রায় তিন মিনিট করে দেশটির আকাশসীমায় অবস্থান করে। পরে বিমান দুটি সুশিমা প্রণালি অতিক্রম করে তাইওয়ান ও জাপানের ইয়োনাগুনি দ্বীপের মধ্যবর্তী এলাকা দিয়ে প্রশান্ত মহাসাগরের দিকে চলে যায়।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি এ ঘটনাকে দেশের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে টোকিও।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team