জরুরী বার্তা | www.joruribarta.com
মোহাম্মদ ফয়সাল - চট্টগ্রাম
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম
নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধ, জননিরাপত্তা নিশ্চিত এবং নগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বানে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে অবস্থান ও শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পাঁচলাইশ থানা বিএনপি ও ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের নির্দেশনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল। সভাপতিত্ব করেন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মনসুর।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা বিএনপির সহসভাপতি শহিদুল আলম খসরু, যুগ্ম সম্পাদক তারেক রশিদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা হাসান উদ্দিন, মোহাম্মদ আলম ও শাহজাহান।
এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সাহিত্যবিষয়ক সম্পাদক হামিদুল হক চৌধুরী, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন সেলিম, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাবেদ হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা জাফর হোসেন রনি, যুবদল নেতা মো. পারভেজ, শহীদুল ইসলাম কুট্টি, তারেকুল ইসলাম বাদল এবং পাঁচলাইশ থানা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি খাদিজা বেগমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, নগরীতে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো ধরনের অপতৎপরতা ও নৈরাজ্য প্রতিরোধে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে নেতাকর্মীরা শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তার পক্ষে নিজেদের ঐক্যবদ্ধ অবস্থানের কথা জানান।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team