জরুরী বার্তা | www.joruribarta.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম
ফরিদপুরে কোনো গাড়িতে অগ্নিসংযোগ করা হলে পাল্টা জবাব হিসেবে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে কৃষক দল নেতা রাজু মোল্যা হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ হুমকি দেন।
সমাবেশে কিবরিয়া স্বপন বলেন, ‘একটা গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব।’
এ ছাড়া সরকারকে ক্ষমতাচ্যুত করতে প্রশাসনের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।
মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদের সভাপতিত্বে সমাবেশে জেলা ও মহানগর কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সমাবেশ শেষে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। এ সময় রাজু মোল্যা হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তাঁরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাধবপুর এলাকায় হামলায় নিহত হন উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্যা
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team