জরুরী বার্তা | www.joruribarta.com
NEWS
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পিএম
আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পিএম
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলার ডাসার থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় হোসেন ভুঁইয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে ডাসার থানাধীন দক্ষিণ ধুয়াসার এলাকার পাথুরিয়ার পাড় গ্রামীণ টাওয়ারের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়।
এ সময় সন্দেহভাজন হোসেন ভুঁইয়াকে আটক করে তল্লাশি চালানো হলে তার দখল থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তার হোসেন ভুঁইয়া ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদারীপুর জেলা পুলিশ জানায়, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team