জরুরী বার্তা | www.joruribarta.com
চট্টগ্রাম জেলা-প্রতিনীধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৩ এএম
আপডেট: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৩ এএম
চট্টগ্রাম জেলা পুলিশের অক্টোবর ২০২৬ মাসের পারফরম্যান্স মূল্যায়নে জেলার ১৭টি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা (ক্রাইম কনফারেন্স) অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের সভাপতিত্বে আয়োজিত সভায় অক্টোবর মাসের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে এ স্বীকৃতি দেওয়া হয়।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, আসামি গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে পেশাগত দক্ষতা ও কর্মদক্ষতার ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়। এতে জেলার ১৭টি থানার মধ্যে ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং অপরাধী ও পলাতক আসামি গ্রেফতারে বিশেষ অবদান রাখায় বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কার, সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় বিপুল চন্দ্র দে জানান, এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; বরং ভূজপুর থানাসহ বিভিন্ন তদন্তকেন্দ্রে কর্মরত সব কর্মকর্তা ও পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক্যাপশন: চট্টগ্রাম জেলা পুলিশের অক্টোবর মাসের মূল্যায়নে জেলার ১৭টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team