× প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক
খেলাধুলা ধর্ম ও ইসলাম প্রবাস বিনোদন ফিচার ও ভ্রমন বিবিধ শিক্ষাঙ্গন ও খেলাধুলা
শীর্ষ সংবাদ

বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রোমান এখন এনসিপিতে

দক্ষিণের খবর ডেস্ক

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পিএম

আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পিএম

বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রোমান এখন এনসিপিতে
জানা গেছে, ইয়াজ্জেম হোসেন রোমান দীর্ঘদিন ধরে শিবচর উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ২০১৬ সালে বিএনপির তৎকালীন শিবচর উপজেলা সভাপতি নাজমুল হুদা মিঠু চৌধুরীর মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। বিএনপির সাংগঠনিকভাবে প্রতিকূল সময়ে তিনি দলের নেতৃত্বে ছিলেন বলে স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন শিবচর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান। দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার পর তাঁর এনসিপিতে যোগদান এবং গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পাওয়ার ঘটনায় মাদারীপুরের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে ইয়াজ্জেম হোসেন রোমানকে সদস্য সচিব করা হয়েছে।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, ইয়াজ্জেম হোসেন রোমান দীর্ঘদিন ধরে শিবচর উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ২০১৬ সালে বিএনপির তৎকালীন শিবচর উপজেলা সভাপতি নাজমুল হুদা মিঠু চৌধুরীর মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। বিএনপির সাংগঠনিকভাবে প্রতিকূল সময়ে তিনি দলের নেতৃত্বে ছিলেন বলে স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য।

তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপিতে প্রত্যাশিত মূল্যায়ন না পাওয়ার বিষয়টি নিয়ে তাঁর মধ্যে অসন্তোষ ও মান-অভিমান তৈরি হয় বলে জানিয়েছেন রোমান নিজেই। একপর্যায়ে তিনি বিএনপি ছেড়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপিতে যোগ দেন।

দল পরিবর্তনের কারণ জানতে চাইলে ইয়াজ্জেম হোসেন রোমান বলেন,আমি দীর্ঘদিন শিবচর উপজেলা বিএনপির দুর্দিনে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিভিন্ন মামলা-হামলার মধ্য দিয়ে আমাকে কঠিন সময় মোকাবিলা করতে হয়েছে। দলের সুদিনে সাংগঠনিক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে আমার কিছু মান-অভিমান তৈরি হয়েছে। এসব কারণেই শেষ পর্যন্ত দল পরিবর্তন করতে বাধ্য হয়েছি।’

নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে ইয়াজ্জেম হোসেন রোমান বলেন, আমি মনে করি, রাজনীতির মূল উদ্দেশ্য যদি জনসেবা হয়, তাহলে যে কোনো রাজনৈতিক দলের মাধ্যমেই মানুষের সেবা করা সম্ভব। আমি এখন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে মানুষের জন্য কাজ করতে চাই।

মাদারীপুরের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় পর্যায়ে দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক অভিজ্ঞতা থাকা কোনো নেতার দল পরিবর্তন স্থানীয় রাজনীতিতে স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দেয়। বিশেষ করে বিএনপির দীর্ঘদিনের একজন নেতার নতুন রাজনৈতিক দলের জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়াকে ঘিরে মাদারীপুরের রাজনৈতিক অঙ্গনে এরই মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।এদিকে এনসিপির মাদারীপুর জেলা কমিটিতে রোমানের দায়িত্ব পাওয়ায় নতুন দলটির স্থানীয় সাংগঠনিক কার্যক্রমে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা কতটা ভূমিকা রাখে, সেটিও এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

  • চট্টগ্রামের ১৭ থানার মধ্যে প্রথম ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও আসামি গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতি

    চট্টগ্রামের ১৭ থানার মধ্যে প্রথম ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও আসামি গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতি

  • রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনা, এখনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেই

    রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনা, এখনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেই

  • রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৩

    রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৩

  • নারায়ণগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী, চারজন আইসিইউতে

    নারায়ণগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী, চারজন আইসিইউতে

  • বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদনের শেষ দিন আজ

    বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদনের শেষ দিন আজ

  • মানুষের উপকার ও অসহায়ের পাশে দাঁড়ানোই মহৎ কাজ

    মানুষের উপকার ও অসহায়ের পাশে দাঁড়ানোই মহৎ কাজ

  • জুলাই সনদ বাস্তবায়নে নতুন উদ্যোগ ১১ দলের, সরকারের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন

    জুলাই সনদ বাস্তবায়নে নতুন উদ্যোগ ১১ দলের, সরকারের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন

  • ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুর পরিকল্পনা, সমীক্ষা শেষ হবে ২০২৭ সালে

    ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুর পরিকল্পনা, সমীক্ষা শেষ হবে ২০২৭ সালে

  • সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, একই পরিবারের ৪ জন

    সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, একই পরিবারের ৪ জন

  • ব্রাহ্মণবাড়িয়ায় চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, আটকা পড়ে চার ট্রেন

    ব্রাহ্মণবাড়িয়ায় চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, আটকা পড়ে চার ট্রেন

সব খবর

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

  • নানা প্রতিকূলতা পেরিয়ে আমেনার জিপিএ ৫ অর্জন

    নানা প্রতিকূলতা পেরিয়ে আমেনার জিপিএ ৫ অর্জন

  • জমি নিয়ে বিরোধ: শিবচরে ২৪ ঘণ্টায় দুই দফা হামলার অভিযোগ

    জমি নিয়ে বিরোধ: শিবচরে ২৪ ঘণ্টায় দুই দফা হামলার অভিযোগ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • কালকিনির আড়িয়াল খাঁ নদে নৌকাবাইচ

    কালকিনির আড়িয়াল খাঁ নদে নৌকাবাইচ

  • রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

    রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

সব খবর

আরও পড়ুন

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান

Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229

অনুসরণ করুন

স্বত্ব জরুরী বার্তা

Developed by Vida Team