× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

স্মার্টফোন কীভাবে আগেভাগে ভূমিকম্প শনাক্ত করে

দক্ষিণের খবর ডেস্ক

প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম

আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম

স্মার্টফোন কীভাবে আগেভাগে ভূমিকম্প শনাক্ত করে
২০২২ সালের ২৫ অক্টোবর ক্যালিফোর্নিয়ার বে এলাকায় ৫.১ মাত্রার ভূমিকম্প এবং ২০২৪ সালের ৬ আগস্ট দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫.২ মাত্রার ভূমিকম্প—এই দুই ঘটনাই প্রমাণ করেছে যে স্মার্টফোন এখন আগাম ভূমিকম্প সতর্কবার্তা পাঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দুই ক্ষেত্রেই অনেক ব্যবহারকারী কয়েক সেকেন্ড আগেই তাদের অ্যান্ড্রয়েড ফোনে সতর্কবার্তা পেয়েছিলেন।

এই সতর্কবার্তা দেওয়ার পেছনে যে প্রযুক্তি কাজ করছে, তার বড় অংশই স্মার্টফোন নিজেই। গুগল বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ (ইউএসজিএস) এবং ক্যালিফোর্নিয়ার বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এটি উন্নয়ন করছে। বড় ভূমিকম্পের ক্ষেত্রে কয়েক সেকেন্ড আগের একটি নোটিফিকেশন মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়ার সময় দিতে পারে—এটাই এই প্রযুক্তির মূল লক্ষ্য।

সিস্টেমটি কীভাবে কাজ করে

এই ব্যবস্থায় দুই উৎস থেকে তথ্য সংগ্রহ করা হয়।
১) যুক্তরাষ্ট্রের ভেতরের হাজারো সিসমোমিটার থেকে পাওয়া ডেটা।
২) যুক্তরাষ্ট্রের বাইরে অ্যান্ড্রয়েড ফোনগুলোর এক্সেলারোমিটার সেন্সরের তথ্য।

ফোনের অত্যন্ত সংবেদনশীল সেন্সরগুলো ভূমিকম্পের প্রাথমিক ধাক্কা (P-wave) শনাক্ত করতে পারে। কোনো ফোন কম্পন টের পেলে তা সঙ্গে সঙ্গে গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমে তথ্য পাঠায়। একই এলাকার বহু ফোন থেকে একই ধরনের ডেটা পাওয়া গেলে গুগল দ্রুত বিশ্লেষণ করে আশপাশের সব অ্যান্ড্রয়েড ডিভাইসে সতর্কবার্তা পাঠায়। রেডিও সিগন্যাল ভূমিকম্পের তরঙ্গের চেয়ে দ্রুতগতির হওয়ায় কম্পন পৌঁছানোর আগেই সতর্কতা দেওয়া সম্ভব হয়।

গুগলের ভাষায়, এটি মূলত “আলোর গতিবেগ বনাম ভূমিকম্পের গতিবেগের একটি দৌড়”—যেখানে আলো জয়ী হয় বলেই আগাম সতর্কবার্তা পৌঁছে যায়। নোটিফিকেশনে ব্যবহারকারীকে ‘ড্রপ, কাভার অ্যান্ড হোল্ড’ নির্দেশনা দেওয়া হয়।

বিশ্বে প্রায় ৩.৫–৪ বিলিয়ন অ্যান্ড্রয়েড ডিভাইস রয়েছে এবং গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম এখন ৯০টির বেশি দেশে চালু। তবে যে অঞ্চলে অ্যান্ড্রয়েড ফোন কম, বা সমুদ্রের নিচে ভূমিকম্প শুরু হয়—সেসব ক্ষেত্রে এ প্রযুক্তির কার্যকারিতা কমে যায়। আর ভূমিকম্প ঠিক কখন ঘটবে তা আগাম নির্ধারণ করা এখনও অসম্ভবই রয়ে গেছে।

ফোনে আর্থকোয়েক অ্যালার্ট কীভাবে চালু করবেন

সেটিংসে যান

‘Safety & emergency’ নির্বাচন করুন

সেখানে ‘Earthquake alerts’ চালু করুন

সতর্কবার্তা পাওয়ার জন্য যেসব শর্ত পালন করতে হবে

ফোনের লোকেশন চালু রাখতে হবে, ফোনকে স্থিরভাবে টেবিলে রাখতে হবে এবং চার্জারের সঙ্গে সংযুক্ত রাখতে হবে। ফোন স্থির অবস্থায় চার্জে থাকলে এটি সিসমোগ্রাফের মতো কাজ করতে পারে এবং কম্পন শনাক্ত করলে গুগলে তথ্য পাঠায়। একই এলাকার বহু ফোন একই সংকেত দিলে গুগল তা বিশ্লেষণ করে সবাইকে আগাম সতর্কবার্তা পাঠায়।

সূত্র: বিবিসি বাংলা

মন্তব্য করুন

  • ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

    ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

  • কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

    কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

    শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

    শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

  • 'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে'  _ হেলেন জেরিন খান

    'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে' _ হেলেন জেরিন খান

  • রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

    রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

সব খবর

  • ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

    ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

  • কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

    কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

ড্রোন কীভাবে ভারত-পাকিস্তানের সামরিক কৌশল বদলে দিচ্ছে?

ড্রোন কীভাবে ভারত-পাকিস্তানের সামরিক কৌশল বদলে দিচ্ছে?

স্মার্টফোন কীভাবে আগেভাগে ভূমিকম্প শনাক্ত করে

স্মার্টফোন কীভাবে আগেভাগে ভূমিকম্প শনাক্ত করে

কাওয়াসাকির ১১০০ সিসির বাইকে কী আছে?

কাওয়াসাকির ১১০০ সিসির বাইকে কী আছে?

বিশ্বের সবচেয়ে ছোট ফোন

বিশ্বের সবচেয়ে ছোট ফোন

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team