× প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক
খেলাধুলা ধর্ম ও ইসলাম প্রবাস বিনোদন ফিচার ও ভ্রমন বিবিধ শিক্ষাঙ্গন ও খেলাধুলা
শীর্ষ সংবাদ

গোদাগাড়ীর মাদক ব্যবসায়ী সোহেল ধর্ষণ মামলায় কারাগারে

এম এ হাবিব জুয়েল | রাজশাহী

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৬ এএম

আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৬ এএম

গোদাগাড়ীর মাদক ব্যবসায়ী সোহেল ধর্ষণ মামলায় কারাগারে
রাজশাহীর গোদাগাড়ীতে এক নারীর করা ধর্ষণ মামলায় আদালতে আত্মসমর্পণের পর সোহেল রানা (৩৭) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক ও সম্মতি ছাড়া গর্ভপাত ঘটানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগও উঠেছে, তবে তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রাজশাহী থেকে হাবিব জুয়েল :: আত্মীয়তার পবিত্র সম্পর্কের আড়ালে যে এমন ভয়ংকর প্রতারণা লুকিয়ে থাকতে পারে, তা হয়তো কল্পনাও করেননি রাজশাহীর গোদাগাড়ীর তরুণী পলি খাতুন।

বিয়ের রঙিন স্বপ্ন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক, এরপর অনাগত সন্তানকে কৌশলে নষ্ট করে দিয়ে মুখ ফিরিয়ে নেওয়াসহ সব মিলিয়ে এক চরম বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি অভিযুক্ত ফুফাতো ভাই সোহেল রানার। আইনের জালে আটকা পড়ে এখন তাঁর ঠিকানা হয়েছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে।

ঘটনার সূত্রপাত,রাজশাহী গোদাগাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাদারপুর এলাকায়। ভুক্তভোগী মোছা. পলি খাতুনের (২৯) বাড়িতে আত্মীয়তার সুবাদে অবাধ যাতায়াত ছিল তাঁরই ফুফাতো ভাই মো. সোহেল রানার (৩৭)। পারিবারিক এই ঘনিষ্ঠতাকেই ঢাল হিসেবে ব্যবহার করেন সোহেল। একপর্যায়ে আর্থিক প্রলোভন আর নতুন সংসার বাঁধার মিষ্টি আশ্বাসে পলির সরল বিশ্বাসের সুযোগ নিয়ে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি সকাল থেকে ১৬ মে পর্যন্ত বিভিন্ন সময়ে পলির নিজ বাড়িতেই তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান সোহেল। সম্পর্কের একপর্যায়ে পলি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বেরিয়ে আসে সোহেলের আসল রূপ। দায় এড়াতে পলির সম্মতি ছাড়াই অত্যন্ত চতুরতা ও নির্মমতার সঙ্গে তাঁর গর্ভপাত ঘটিয়ে দেন সোহেল।

গর্ভপাতের পর পলি বিয়ের জন্য চাপ দিলে সোহেল নানা অজুহাতে সময়ক্ষেপণ শুরু করেন এবং একপর্যায়ে সরাসরি বিয়ে করতে অস্বীকৃতি জানান। বিষয়টি মো. নাজমুল হকসহ এলাকার আরও বেশ কয়েকজন জানতেন। প্রিয়জনের এমন বিশ্বাসঘাতকতায় মানসিকভাবে ভেঙে পড়লেও দমে যাননি পলি। পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে আলোচনা করে ন্যায়বিচারের আশায় গোদাগাড়ী মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেন তিনি।

মামলা দায়েরের পর থেকেই বেকায়দায় পড়েন অভিযুক্ত সোহেল রানা। অবশেষে গত ১৬/১১/২০২৬ ইং তারিখ সোমবার আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে শুনানি শেষে বিজ্ঞ বিচারক তাঁর জামিন আবেদন নাকচ করে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, কেবল এই প্রতারণাই নয়, সোহেল রানা ও তাঁর ভাই মাদকের গডফাদার টিপুর বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকারও একাধিক অভিযোগ রয়েছে।

মন্তব্য করুন

  • গোদাগাড়ীর মাদক ব্যবসায়ী সোহেল ধর্ষণ মামলায় কারাগারে

    গোদাগাড়ীর মাদক ব্যবসায়ী সোহেল ধর্ষণ মামলায় কারাগারে

  • বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

    বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

  • মণিপুরে বিষাক্ত মদপানের সন্দেহে ১৬ জনের মৃত্যু, হাসপাতালে প্রায় ৬০০

    মণিপুরে বিষাক্ত মদপানের সন্দেহে ১৬ জনের মৃত্যু, হাসপাতালে প্রায় ৬০০

  • নিউক্যাসলের সঙ্গে ড্র করে পয়েন্ট হারাল আর্সেনাল, ফুলহামের বিপক্ষেও জয়হীন ম্যানসিটি

    নিউক্যাসলের সঙ্গে ড্র করে পয়েন্ট হারাল আর্সেনাল, ফুলহামের বিপক্ষেও জয়হীন ম্যানসিটি

  • নাশকতার পরিকল্পনার অভিযোগে মিরপুরে নড়াইলের যুবলীগ নেত্রী গ্রেপ্তার

    নাশকতার পরিকল্পনার অভিযোগে মিরপুরে নড়াইলের যুবলীগ নেত্রী গ্রেপ্তার

  • টেকনাফে শতাধিক বোমা তৈরির বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার, আটক ২

    টেকনাফে শতাধিক বোমা তৈরির বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার, আটক ২

  • ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল, আরও বৃষ্টির আভাস; মঙ্গলবার থেকে আবহাওয়া শুষ্ক

    ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল, আরও বৃষ্টির আভাস; মঙ্গলবার থেকে আবহাওয়া শুষ্ক

  • বিদেশে চাকরির স্বপ্নে চাকরি ছাড়লেন, এজেন্সি উধাও ২০০ জনের ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

    বিদেশে চাকরির স্বপ্নে চাকরি ছাড়লেন, এজেন্সি উধাও ২০০ জনের ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

  • হরমুজে আবার ট্যাংকারে আগুন: ইরান বলছে মাইন, ব্রিটিশ সংস্থা বলছে অজ্ঞাত বস্তুর আঘাত

    হরমুজে আবার ট্যাংকারে আগুন: ইরান বলছে মাইন, ব্রিটিশ সংস্থা বলছে অজ্ঞাত বস্তুর আঘাত

  • রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার দোষী, রায়কে কাজে লাগানোর লড়াই এখন বাংলাদেশের

    রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার দোষী, রায়কে কাজে লাগানোর লড়াই এখন বাংলাদেশের

সব খবর

  • নাশকতার পরিকল্পনার অভিযোগে মিরপুরে নড়াইলের যুবলীগ নেত্রী গ্রেপ্তার

    নাশকতার পরিকল্পনার অভিযোগে মিরপুরে নড়াইলের যুবলীগ নেত্রী গ্রেপ্তার

  • নিউক্যাসলের সঙ্গে ড্র করে পয়েন্ট হারাল আর্সেনাল, ফুলহামের বিপক্ষেও জয়হীন ম্যানসিটি

    নিউক্যাসলের সঙ্গে ড্র করে পয়েন্ট হারাল আর্সেনাল, ফুলহামের বিপক্ষেও জয়হীন ম্যানসিটি

  • টেকনাফে শতাধিক বোমা তৈরির বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার, আটক ২

    টেকনাফে শতাধিক বোমা তৈরির বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার, আটক ২

  • মণিপুরে বিষাক্ত মদপানের সন্দেহে ১৬ জনের মৃত্যু, হাসপাতালে প্রায় ৬০০

    মণিপুরে বিষাক্ত মদপানের সন্দেহে ১৬ জনের মৃত্যু, হাসপাতালে প্রায় ৬০০

  • গোদাগাড়ীর মাদক ব্যবসায়ী সোহেল ধর্ষণ মামলায় কারাগারে

    গোদাগাড়ীর মাদক ব্যবসায়ী সোহেল ধর্ষণ মামলায় কারাগারে

  • বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

    বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • নানা প্রতিকূলতা পেরিয়ে আমেনার জিপিএ ৫ অর্জন

    নানা প্রতিকূলতা পেরিয়ে আমেনার জিপিএ ৫ অর্জন

সব খবর

আরও পড়ুন

গোদাগাড়ীর মাদক ব্যবসায়ী সোহেল ধর্ষণ মামলায় কারাগারে

গোদাগাড়ীর মাদক ব্যবসায়ী সোহেল ধর্ষণ মামলায় কারাগারে

নাশকতার পরিকল্পনার অভিযোগে মিরপুরে নড়াইলের যুবলীগ নেত্রী গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনার অভিযোগে মিরপুরে নড়াইলের যুবলীগ নেত্রী গ্রেপ্তার

রাত আড়াইটার অভিযানে উত্তরা থেকে আটক সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

রাত আড়াইটার অভিযানে উত্তরা থেকে আটক সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

পাঁচলাইশে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

পাঁচলাইশে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান

Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229

অনুসরণ করুন

স্বত্ব জরুরী বার্তা

Developed by Vida Team