জরুরী বার্তা | www.joruribarta.com
মোহাম্মদ ফয়সাল - চট্টগ্রাম
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম
আপডেট: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম
চট্টগ্রাম নগরীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নগরীর কাজীর দেউড়ি ২৪ নম্বর হলের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এদিকে, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে র্যালিতে নেতৃত্ব দেন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মহিউদ্দিন। তাঁর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে র্যালিতে অংশ নেন।
এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে কাজীর দেউড়ি এলাকা। র্যালিতে ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team