মৌসুমী বায়ুর প্রভাবে টানা তিন ঘন্টার মুষলধারে বৃষ্টিতে নোয়াখালী শহর আবারও পানিতে ডুবে গেছে।
সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমন বৃষ্টিপাতে ডুবেছে নোয়াখালীর জেলার প্রধান সড়কের বিভিন্ন অংশসহ শহর ও অলিগলির রাস্তাঘাট। এমনকি অনেক ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়িও পানিতে ডুবেছে।
সরেজমিনে দেখা গেছে, ধীর গতিতে পানি নামার কারণে সড়কের পাশাপশি রাস্তাঘাট ও কিছু বাসা বাড়ি, জেলা শহরের সরকারি, আধাসরকারি অফিস, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারেও পানি উঠে গেছে। এতে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমন জলাব্ধতায় নোয়াখালী পৌরবাসীসহ নিম্নাঞ্চলের সাধারণ মানুষের দুর্ভোগও চরমে পৌঁছেছে।
বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা লাল মিয়া জানান,গত ২০দিন ধরে জেলার বেগমগঞ্জ উপজেলা
মৌসুমী বায়ুর প্রভাবে টানা তিন ঘন্টার মুষলধারে বৃষ্টিতে নোয়াখালী শহর আবারও পানিতে ডুবে গেছে।
সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমন বৃষ্টিপাতে ডুবেছে নোয়াখালীর জেলার প্রধান সড়কের বিভিন্ন অংশসহ শহর ও অলিগলির রাস্তাঘাট। এমনকি অনেক ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়িও পানিতে ডুবেছে।
সরেজমিনে দেখা গেছে, ধীর গতিতে পানি নামার কারণে সড়কের পাশাপশি রাস্তাঘাট ও কিছু বাসা বাড়ি, জেলা শহরের সরকারি, আধাসরকারি অফিস, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারেও পানি উঠে গেছে। এতে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমন জলাব্ধতায় নোয়াখালী পৌরবাসীসহ নিম্নাঞ্চলের সাধারণ মানুষের দুর্ভোগও চরমে পৌঁছেছে।
বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা লাল মিয়া জানান,গত ২০দিন ধরে জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন,হাজীপুর ইউনিয়ন,দুর্গাপুর ইউনিয়ন ও নরোত্তমপুর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের সড়কসহ বাড়ির আঙ্গিনায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি রয়েছে। এতে স্থানীয় লোকজন বাধ্য নৌকায় যাতায়েত করছে।
অপরদিকে, টানা বর্ষণে নতুন করে জেলা শহর মাইজদীর স্টেডিয়াম এলাকা,ইসলামিয়া রোড, টাউন হল মোড় রোড, পৌর বাজার সড়কসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত ড্রেনেজব্যবস্থার অভাব এবং পানি নিষ্কাশনের নালা ও জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ায় শহরবাসীর এ দুর্ভোগ। কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন অনেকে।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম বলেন, দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে আরও ৩-৪ দিন থেমে থেমে ভারি বৃষ্টি হতে পারে।
নোয়াখালীতে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার — নাম পরিবর্তন করেও রক্ষা পেল না
চসিকে ৪০ কোটি টাকা রাজস্ব ফাঁকির ঘটনায় প্রধান নির্বাহীকে কারণ দর্শানোর নোটিশ
নোয়াখালীতে ১১ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
চট্টগ্রাম বন্দরে কন্টেইনার থেকে টনে টনে সয়াবিন তেল নিঃসরণ স্থানীয়দের বালতিভর্তি সংগ্রহ, লিক বন্ধে উদ্যোগহীনতা
৩ ঘন্টা টানা বৃষ্টিতে ডুবল নোয়াখালী শহর, দুর্ভোগ চরমে
নোয়াখালীতে ভাড়া নিয়ে বিতর্কে অটোচালককে হত্যা আটক ১
বেনাপোলের প্রিন্স হত্যা: আলোচিত উদ্ভাবক মিজানসহ ৪ জনের যাবজ্জীবন
নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির অনুমোদন
নোয়াখালীতে ঘরে ডুকে বৃদ্ধাকে হত্যা শরীরে থাকা স্বর্ণালংকার লুট
সিএমপি'র পাহাড়তলী থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ০৩(তিন) সদস্য গ্রেফতার ও বিভিন্ন আলামত উদ্ধার
জাতীয় /
বাগমারার উপ পরিরদর্শক সাময়িক বরখাস্ত
জাতীয় /
মেঘনায় ট্রলার ডুবি ২দিন পরও খোঁজ মেলেনি পুলিশ সদস্য সাইফুলের,অপেক্ষায় স্বজনেরা
জাতীয় /
ঝিকরগাছায় এক রাতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি
জাতীয় /
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করলেন আলমগীর নূর
জাতীয় /
ফটিকছড়িতে নিখোঁজের ১৮ দিন পর ভারসাম্যহীন এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার।
জাতীয় /
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফটিকছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ