যশোরের ঝিকরগাছায় এক রাতে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ মে) মধ্যরাতে উপজেলার মোবারকপুরে ঝিকরগাছা মডেল এম এল হাইস্কুল ও শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজের জানালার গ্রিল কেটে অফিস ও অন্যান্য কক্ষে প্রবেশ করে নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান দুটির প্রধান শিক্ষক।ঝিকরগাছা মডেল এম এল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ বলেন, মঙ্গলবার মধ্যরাতে চোরের দল বিদ্যালয়ের অফিস কক্ষে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক ও স্ট
যশোরের ঝিকরগাছায় এক রাতে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ মে) মধ্যরাতে উপজেলার মোবারকপুরে ঝিকরগাছা মডেল এম এল হাইস্কুল ও শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজের জানালার গ্রিল কেটে অফিস ও অন্যান্য কক্ষে প্রবেশ করে নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান দুটির প্রধান শিক্ষক।
ঝিকরগাছা মডেল এম এল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ বলেন, মঙ্গলবার মধ্যরাতে চোরের দল বিদ্যালয়ের অফিস কক্ষে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক ও স্টাফ রুমের আলমারির তালা ভেঙে নগদ প্রায় ২০ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।
অন্যদিকে শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আলতাফ হোসেন বলেন, মঙ্গলবার আনুমানিক রাত ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে চোরের দল কলেজের ভেতরে প্রবেশ করে। এসময় প্রধান অফিস সহকারীর টেবিলের ড্রয়ার এবং পাঁচটি আলমারির তালা ভেঙে ৪,৩২৬ টাকা চুরি করে নিয়ে যায়। এছাড়া আরও প্রায় ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান বলেন, দুই শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাসিনা পালানোর একবছর
চট্টগ্রাম শহরে অল্প সময়ের বৃষ্টিতে তলিয়ে গেল একাধিক এলাকা; জনজীবনে স্থবিরতা
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করলেন আলমগীর নূর
নোয়াখালীতে ছাত্রজনতার আন্দোলনে শহীদ রিজভীর ছোট ভাইকে কুপিয়ে জখম
হাইকোর্ট মাজার স্থানান্তরের চক্রান্ত ও তাহেরীসহ সুন্নী নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ
রাজশাহীতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
নোয়াখালীতে আদালতের রায়ে চেয়ারম্যান নির্বাচিত জামায়াত নেতা সাইয়েদ
নোয়াখালীতে দিনমজুর স্বামীকে নারী নির্যাতন মামলায় জড়িয়ে হয়রানি
হাতিয়ার সঙ্গে নৌ যোযাযোগ স্বাভাবিক নোয়াখালীতে বাঁধ ভেঙে উপকূলের মানুষের জনজীবন বিপর্যস্ত।
নোয়াখালীতে ট্রাক চাপায় সিএনজি চালকের মৃত্যু
জাতীয় /
নোয়াখালীতে বৃদ্ধাকে জবাই করে ক্লুলেস হত্যা গ্রেপ্তার-২, রহস্য উদঘাটন
জাতীয় /
বেনাপোল বন্দরে আটকা গার্মেন্টস পণ্যবোঝাই ৩৬ ট্রাক
জাতীয় /
বেনাপোল সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ---
জাতীয় /
নোয়াখালীতে প্রবাসীকে উদ্ধার করতে গিয়ে সাবেক চেয়ারম্যানের কারাবাস এলাকাবাসীর মানববন্ধন
জাতীয় /
গ্রাম আদালত গতিশীল করতে নোয়াখালীতে জেলা প্রসাশক কার্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত
জাতীয় /
নোয়াখালীতে দায়িত্বে অবহেলা করায় ১২শিক্ষককে অব্যাহতি