জরুরী বার্তা | www.joruribarta.com
Admin
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১০:৪৩ পিএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম
দুই দলই বেশ ভালো খেলেছে। আবাহনীর পক্ষে বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন আছেন ফর্মের তুঙ্গে। মাত্র ১৫ বলে দ্রুততম হাফসেঞ্চুরির নতুন রেকর্ড গড়া এ বাঁহাতি ওপেনার ১০ ম্যাচে ৫৩৩ রান করেছেন। রান তোলায় এখন তিন নম্বরে অবস্থান করছেন তিনি। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্স (১৯ উইকেট ও ৩৪৩ রান) আবাহনীর সবচেয়ে বড় আস্থা ও নির্ভরতার জায়গা। এবারের লিগে মোসাদ্দেকই ছিলেন আবাহনীর প্রধান চালিকাশক্তি। ব্যাট ও বল হাতে দলের প্রয়োজনে সেরা পারফর্ম করেছেন এ অলরাউন্ডার।
ব্যাটারদের মধ্যে মোহাম্মদ মিঠুন (৯ ম্যাচে ৩৩৬ রান) এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তও (৮ ম্যাচে ২৮২ রান) মোটামুটি পারফর্ম করেছেন। বোলারদের মধ্যে আবাহনীর সবচেয়ে সফল পারফরমার বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। ২১ উইকেট দখল করে রাকিবুল এখন উইকেট শিকারে দ্বিতীয়।
অন্যদিকে মোহামেডানের সবচেয়ে বড় আফসোস ও অনুশোচনার নাম তামিম ইকবাল। হার্ট অ্যাটাকের আগে দু-দুটি ম্যাচ জেতানো শতক উপহার দিয়ে ৭ ম্যাচে ৩৬৮ রান করে ফেলেছিলেন মোহামেডানের প্রধান ভরসা।
তামিমের অসুস্থতাজনিত অনুপস্থিতির পর মোহামেডান ব্যাটিংয়ের হাল ধরেছেন মূলত দুজন-মাহিদুল ইসলাম অঙ্কন (১০ ম্যাচে ৩৮৩ রান) এবং অধিনায়ক তাওহিদ হৃদয় (৭ ম্যাচে ৩৬৫ রান)।
এছাড়া ওপেনার রনি তালুকদার (৩১০ রান) ও মেহেদী হাসান মিরাজও (২৪৪ রান) মাঝেমধ্যে ব্যাট হাতে জ্বলে উঠে দলকে এগিয়ে নিতে রেখেছেন কার্যকর অবদান।
তবে দুই সিনিয়র ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম (৭ ম্যাচে ১৭৩ রান) আর মাহমুদউল্লাহ রিয়াদ (৪ ম্যাচে ব্যাট করে ৩৩ রান) সে তুলনায় নিষ্প্রভ।কার্যকর অবদান রাখতে ব্যর্থ হয়েছেন তারা।
সে তুলনায় মোহামেডান বোলাররা অনেক বেশি ভালো বল করেছেন। সমীহ আদায়ের পাশাপাশি সাফল্যও বয়ে এনেছেন। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বোলিং লাইন আপে। এ বাঁহাতি স্পিনার ১০ ম্যাচে ২২ উইকেট নিয়ে সর্বাধিক উইকেট শিকারি।
এছাড়া মেহেদী হাসান মিরাজ (৮ ম্যাচে ১৫ উইকেট), আরিফুল ইসলাম রনি (৭ ম্যাচে ১১ উইকেট), বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ (৭ ম্যাচে ১০ উইকেট) আর পেসার এবাদত হোসেনও (৬ ম্যাচে ৯ উইকেট) ব্যাকআপ করেছেন বেশ। সব মিলে মোহামেডান বোলাররা রান ডিফেন্ডিংয়ে তুলনামূলক সফল।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team