জরুরী বার্তা | www.joruribarta.com
Admin
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:৫৪ এএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম
২০২৩ সালের ১৯ জানুয়ারি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, ভয়াবহ এ দাঙ্গার সময় মোদি মুখ্যমন্ত্রী ছিলেন এবং তিনি দাঙ্গা উসকে দিয়েছিলেন। সংবাদমাধ্যমটি আরও জানায়, দাঙ্গা বন্ধ না করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন মোদি।
২০০২ সালে সবরমতি এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন দেওয়া হয়েছিল। ওই ট্রেনের আগুনে পুড়ে ৫৯ হিন্দু তীর্থযাত্রী নিহত হওয়ার মাধ্যমে এই দাঙ্গার সূত্রপাত হয়েছিল। এরপর তা পুরো গুজরাটে ছড়ায়। যেখানে টানা তিনদিন নির্মম মুসলিম নিধন চলে।
তবে যুক্তরাষ্ট্রের কম্পিউটার বিজ্ঞানী ও পডকাস্ট হোস্ট লেক্স ফ্রিডম্যানকে আজ রোববার (১৬ মার্চ) দেওয়া সাক্ষাৎকারে মোদি ওই দাঙ্গায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি আরও দাবি করেন, ২০০২ সালের দাঙ্গাকে সবচেয়ে বড় দাঙ্গা হিসেবে অভিহিত করা হলেও; এরআগে ওই সময় সেখানে আরও ২৫০টি দাঙ্গা হয়েছিল। ২০০২ সালের দাঙ্গা নিয়ে ভুল ধারণা আছে বলেও দাবি করেন মোদি।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team