× প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক
খেলাধুলা ধর্ম ও ইসলাম প্রবাস বিনোদন ফিচার ও ভ্রমন বিবিধ শিক্ষাঙ্গন ও খেলাধুলা
শীর্ষ সংবাদ

ফ্রান্সে নারীর প্রতি সহিংসতা বন্ধে হাজারো মানুষের বিক্ষোভ

দক্ষিণের খবর ডেস্ক

প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১০:৩৪ পিএম

আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম

ফ্রান্সে নারীর প্রতি সহিংসতা বন্ধে হাজারো মানুষের বিক্ষোভ
নারীর প্রতি সহিংসতার জেরে শনিবার ফ্রান্সজুড়ে হাজারো মানুষ শীত উপেক্ষা করে রাস্তায় বিক্ষোভ করে। এ সময় তারা আরও সরকারি পদক্ষেপ ও অর্থ বরাদ্দের দাবি জানায়। প্যারিস থেকে এএফপি এ খবর জানায়।

প্যারিসে আয়োজকদের হিসাবে প্রায় ৫০ হাজার মানুষ এবং পুলিশের হিসাবে ১৭ হাজার মানুষ মিছিল করে। তারা স্লোগান দেয়, গান গায়, নাচে ও নানা প্ল্যাকার্ড প্রদর্শন করে। প্রায় ৬০ সংগঠনের সমন্বয়ে ‘গ্রেভ ফেমিনিস্ত’ (নারীবাদী ধর্মঘট) নামে এ কর্মসূচি পালন করা হয়।

‘নু তুতে’ (ঘড়ঁংঞড়ঁঃবং বা আমরা সবাই) নামের নারীবাদী জোটের বিতরণ করা একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ফ্রান্সে প্রতি আড়াই দিনে একজন পুরুষ একজন নারীকে হত্যা করে।’ আরেকটিতে লেখা, ‘প্রতি ১০ জন ধর্ষণের শিকার নারীর মধ্যে ৯ জনই তাদের ধর্ষককে চেনে।’

জাতীয় নারীনিধন ভুক্তভোগী ফেডারেশনের সভাপতি সিলভাইন গ্রেভিন বলেন, ‘এখন ২০২৫, এখনো কি আমাদের মৃত নারীদের গুনতে হবে?’ তার বোন ২০১৭ সালে নিহত হন।

অন্য শহরগুলোতেও শত শত মানুষ শীতে বিক্ষোভে অংশ নেয়। চারপাশ ভরে যায় বেগুনি রঙে, যা নারীবাদের প্রতীক।

উত্তর ফ্রান্সের লিল শহরে ২০ বছর বয়সী শিক্ষার্থী জুলিয়েত বলেন, ‘আমরা ভালোবাসা পাওয়ার অধিকার রাখি, নির্যাতনের নয়।’

বিক্ষোভের আয়োজক সংগঠনগুলো নারীর প্রতি সহিংসতা বন্ধে একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়নের দাবি জানিয়েছে। পাশাপাশি তা বাস্তবায়নে ৩ বিলিয়ন ইউরো (৩.৫ বিলিয়ন ডলার) বাজেট দাবি করেছে।

তারা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সহিংসতার শিকার ভুক্তভোগীদের সহায়তাকারী সংগঠনগুলোর অর্থ বরাদ্দ বাড়ানোরও আহ্বান জানিয়েছে।

নারী সহিংসতা প্রতিরোধ এবং মানব পাচার মোকাবিলার জন্য গঠিত সরকারি সংস্থা মিপ্রফ-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে ঘনিষ্ঠ সঙ্গী দ্বারা নারীহত্যার ঘটনা ১১ শতাংশ বেড়েছে। এই সময়ে ১০৭ জন নারী তাদের সঙ্গী বা প্রাক্তন সঙ্গীর হাতে নিহত হয়েছেন।

মিপ্রফ জানায়, ফ্রান্সে প্রতি দুই মিনিটে একজন নারী ধর্ষণ, ধর্ষণের চেষ্টা বা যৌন নির্যাতনের শিকার হন। আর প্রতি ২৩ সেকেন্ডে যৌন হয়রানি, অশ্লীল অঙ্গভঙ্গি বা অনাকাঙ্ক্ষিত যৌন কনটেন্ট পাঠানোর মতো ঘটনার শিকার হন একজন নারী।

উইমেনস ফাউন্ডেশন জানিয়েছে, নারীর প্রতি গৃহস্থালি, লিঙ্গভিত্তিক ও যৌন সহিংসতা প্রতিরোধে ফ্রান্স সরকারকে বছরে অন্তত ২.৬ বিলিয়ন ইউরো বরাদ্দ দিতে হবে। যা রাষ্ট্রীয় বাজেটের মাত্র ০.৫ শতাংশের সমান।-বাসস

মন্তব্য করুন

  • ঢাকা–চট্টগ্রাম রুটেও চলবে বৈদ্যুতিক ট্রেন, পরিকল্পনা সরকারের

    ঢাকা–চট্টগ্রাম রুটেও চলবে বৈদ্যুতিক ট্রেন, পরিকল্পনা সরকারের

  • দেশের স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব

    দেশের স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব

  • মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল, কাজ পাচ্ছে চীনা প্রতিষ্ঠান

    মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল, কাজ পাচ্ছে চীনা প্রতিষ্ঠান

  • বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি কোটি রাজস্ব ফাঁকি, ৭ ভারতীয় পাসপোর্টধারী আটক

    বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি কোটি রাজস্ব ফাঁকি, ৭ ভারতীয় পাসপোর্টধারী আটক

  • বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ পণ্য চালান আটক

    বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ পণ্য চালান আটক

  • চট্টগ্রামের ১৭ থানার মধ্যে প্রথম ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও আসামি গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতি

    চট্টগ্রামের ১৭ থানার মধ্যে প্রথম ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও আসামি গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতি

  • রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনা, এখনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেই

    রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনা, এখনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেই

  • রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৩

    রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৩

  • নারায়ণগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী, চারজন আইসিইউতে

    নারায়ণগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী, চারজন আইসিইউতে

  • বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদনের শেষ দিন আজ

    বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদনের শেষ দিন আজ

সব খবর

  • ঢাকা–চট্টগ্রাম রুটেও চলবে বৈদ্যুতিক ট্রেন, পরিকল্পনা সরকারের

    ঢাকা–চট্টগ্রাম রুটেও চলবে বৈদ্যুতিক ট্রেন, পরিকল্পনা সরকারের

  • মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল, কাজ পাচ্ছে চীনা প্রতিষ্ঠান

    মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল, কাজ পাচ্ছে চীনা প্রতিষ্ঠান

  • বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি কোটি রাজস্ব ফাঁকি, ৭ ভারতীয় পাসপোর্টধারী আটক

    বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি কোটি রাজস্ব ফাঁকি, ৭ ভারতীয় পাসপোর্টধারী আটক

  • বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ পণ্য চালান আটক

    বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ পণ্য চালান আটক

  • দেশের স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব

    দেশের স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনা, এখনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেই

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনা, এখনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেই

বাংলাদেশের অর্থনীতিতে নতুন মোড়, ৬ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের সম্ভাবনা দেখছে জাপান

বাংলাদেশের অর্থনীতিতে নতুন মোড়, ৬ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের সম্ভাবনা দেখছে জাপান

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার প্রায় এক হাজার

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার প্রায় এক হাজার

সৌদির আকাশপথে অস্থিরতা, বিপাকে ২১ হাজারের বেশি বাংলাদেশগামী ও সৌদিগামী যাত্রী

সৌদির আকাশপথে অস্থিরতা, বিপাকে ২১ হাজারের বেশি বাংলাদেশগামী ও সৌদিগামী যাত্রী

প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান

Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229

অনুসরণ করুন

স্বত্ব জরুরী বার্তা

Developed by Vida Team