× প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক
খেলাধুলা ধর্ম ও ইসলাম প্রবাস বিনোদন ফিচার ও ভ্রমন বিবিধ শিক্ষাঙ্গন ও খেলাধুলা
শীর্ষ সংবাদ

একসঙ্গে দুই ভাইকে বিয়ে করলেন ভারতীয় তরুণী, পুনরুজ্জীবিত বহুপ্রাচীন এক প্রথা

Admin

প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০২:১৫ এএম

আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম

একসঙ্গে দুই ভাইকে বিয়ে করলেন ভারতীয় তরুণী, পুনরুজ্জীবিত বহুপ্রাচীন এক প্রথা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশের সিরমৌর জেলার এক বিয়ে নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা এবং বিতর্ক। এই জেলার শিলাই গ্রামের দুই ভাই—প্রদীপ নেগি ও কপিল নেগিকে একসঙ্গে বিয়ে করেছেন সুনিতা চৌহান নামের এক তরুণী।

তিনজনেই হিমাচলের হাটি সম্প্রদায়ের সদস্য। এই সম্প্রদায়ের বহু পুরনো এক বহুপতিত্ব প্রথা মেনেই সম্পন্ন হয়েছে এই বিয়ে, যা স্থানীয়ভাবে পরিচিত ‘জোড়িদারা’ বা ‘জাজড়া’ নামে।

সিরমৌরের ট্রান্স-গিরি অঞ্চলে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে শত শত গ্রামবাসীর উপস্থিতি এবং ঐতিহ্যবাহী গান, নাচ, ও খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো।

প্রথা, সম্মতি ও পরিচয়
বিয়েতে পাত্র-পাত্রীরা জানিয়েছেন, এই সম্পর্ক তাদের পূর্ণ সম্মতিতেই হয়েছে। কনে সুনিতা বলেন, “এটা আমার নিজের সিদ্ধান্ত ছিল। আমি এই প্রথা সম্পর্কে জানতাম এবং সম্মান করেই তাতে অংশ নিয়েছি।”

প্রদীপ নেগি একজন সরকারি কর্মচারী, আর কপিল নেগি বিদেশে হসপিটালিটি সেক্টরে কাজ করেন। ত্রিপাক্ষিক এই বিয়েতে বিশ্বাস, দায়িত্ব ও ভালোবাসার জায়গাটিকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তারা।

কী এই জোড়িদারা প্রথা?
হাটি সম্প্রদায়ের এই প্রথা অনুযায়ী, এক নারী একই পরিবারের একাধিক ভাইকে বিয়ে করতে পারেন। উদ্দেশ্য—সম্পত্তির বিভাজন ঠেকানো, পারিবারিক ঐক্য রক্ষা এবং যৌতুক এড়ানো।

এই প্রথা শুধু সিরমৌর নয়, হিমাচলের সিমলা, কিন্নর ও লাহুল-স্পিতির কিছু অংশ এবং উত্তরাখণ্ডের জৌনসার-বাওয়ার অঞ্চলেও প্রচলিত। অনেকেই এটিকে ‘দ্রৌপদী প্রথা’ বলেও চেনেন, মহাভারতের প্রসঙ্গ টেনে।

বিয়ে প্রথায় কিছু ভিন্নতা
‘সিঞ্জ’ নামের একটি ঐতিহ্যবাহী নিয়ম মেনে বিয়ে হয়, যেখানে সাতপাকের পরিবর্তে আগুনের সামনে দাঁড়িয়ে পাত্র-পাত্রীরা প্রতিশ্রুতি দেন। এই বিয়েতে মেয়ের বাড়ি থেকে কন্যাযাত্রা যায় বরপক্ষের বাড়িতে।

আইন ও বিতর্ক
হিমাচলের একাধিক অঞ্চলে ‘ওয়াজিব-উল-আরজ’ নামের ঔপনিবেশিক যুগের রেকর্ডে এই প্রথার উল্লেখ রয়েছে। তবে হিন্দু বিবাহ আইন, ১৯৫৫ অনুযায়ী একাধিক বিয়ে বৈধ নয়।

হাইকোর্টের আইনজীবী সুশীল গৌতমের মতে, যেহেতু এই বিয়ে তিনজনের সম্মতিতে একসঙ্গে সম্পন্ন হয়েছে, তাই প্রচলিত আইন এক্ষেত্রে সরাসরি প্রযোজ্য নয়। তবু, আইনি স্বীকৃতি নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে।

সমালোচনাও আছে
নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো এই প্রথাকে প্রশ্নবিদ্ধ করেছে। অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ওমেন্স অ্যাসোসিয়েশনের মরিয়ম ধাওয়ালে বলেন, “এই প্রথা নারীদের পছন্দ ও অধিকারের পরিপন্থী।”

সিপিআই (এম) নেতা ও আইনজীবীরা এটিকে আইন ও সংবিধানবিরোধী বলেও উল্লেখ করেছেন। তবে হিমাচলের মন্ত্রী হর্ষবর্ধন চৌহান বলছেন, “এটা আমাদের ঐতিহ্য এবং এর পেছনে ঐক্য ও পারিবারিক স্থিতিশীলতা রক্ষার উদ্দেশ্য রয়েছে।”

হাটি সম্প্রদায় ও সাংস্কৃতিক পটভূমি
হাটি সম্প্রদায় সিরমৌরের ট্রান্স-গিরি অঞ্চল ছাড়াও উত্তরাখণ্ডে বসবাস করে। তাদের জনসংখ্যা আনুমানিক ২.৫ থেকে ৩ লাখ।

এই সম্প্রদায়ের নাম এসেছে ‘হাট’ বা অস্থায়ী বাজার থেকে, যেখানে তারা পণ্য বেচাকেনা করতেন। উত্তরাখণ্ডে এই সম্প্রদায় তফসিলি জনজাতি (এসটি) স্বীকৃতি পেলেও হিমাচলে তা বিতর্কিত।

২০২৪ সালের জানুয়ারিতে হিমাচল হাইকোর্ট তফসিলি জনজাতি স্বীকৃতির ওপর স্থগিতাদেশ দেয়—সংরক্ষণ ব্যবস্থা ব্যাহত হতে পারে এই যুক্তিতে।

সময়ের সঙ্গে বদল
সময়ের সাথে সাথে ‘জোড়িদারা’ প্রথার প্রচলন কমে গেছে। সমাজকর্মী রমেশ সিংতা বলেন, “এখন খুব কম পরিবারই এই প্রথা অনুসরণ করে এবং বেশিরভাগ বিয়েই হয় ব্যক্তিগতভাবে, ধুমধাম ছাড়াই।”

তবে সাম্প্রতিক এই বিয়েটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। প্রথা, সংস্কৃতি, অধিকার ও আইনের সংঘাতে দাঁড়িয়ে থাকা এই ঘটনাটি আজ শুধুই একটি বিয়ে নয়—বরং ভারতীয় সমাজের বহুস্তরীয় বাস্তবতার একটি প্রতিফলন।

সূত্র: বিবিসি বাংলা

মন্তব্য করুন

  • চট্টগ্রামের ১৭ থানার মধ্যে প্রথম ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও আসামি গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতি

    চট্টগ্রামের ১৭ থানার মধ্যে প্রথম ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও আসামি গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতি

  • রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনা, এখনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেই

    রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনা, এখনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেই

  • রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৩

    রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৩

  • নারায়ণগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী, চারজন আইসিইউতে

    নারায়ণগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী, চারজন আইসিইউতে

  • বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদনের শেষ দিন আজ

    বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদনের শেষ দিন আজ

  • মানুষের উপকার ও অসহায়ের পাশে দাঁড়ানোই মহৎ কাজ

    মানুষের উপকার ও অসহায়ের পাশে দাঁড়ানোই মহৎ কাজ

  • জুলাই সনদ বাস্তবায়নে নতুন উদ্যোগ ১১ দলের, সরকারের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন

    জুলাই সনদ বাস্তবায়নে নতুন উদ্যোগ ১১ দলের, সরকারের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন

  • ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুর পরিকল্পনা, সমীক্ষা শেষ হবে ২০২৭ সালে

    ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুর পরিকল্পনা, সমীক্ষা শেষ হবে ২০২৭ সালে

  • সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, একই পরিবারের ৪ জন

    সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, একই পরিবারের ৪ জন

  • ব্রাহ্মণবাড়িয়ায় চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, আটকা পড়ে চার ট্রেন

    ব্রাহ্মণবাড়িয়ায় চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, আটকা পড়ে চার ট্রেন

সব খবর

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

  • নানা প্রতিকূলতা পেরিয়ে আমেনার জিপিএ ৫ অর্জন

    নানা প্রতিকূলতা পেরিয়ে আমেনার জিপিএ ৫ অর্জন

  • জমি নিয়ে বিরোধ: শিবচরে ২৪ ঘণ্টায় দুই দফা হামলার অভিযোগ

    জমি নিয়ে বিরোধ: শিবচরে ২৪ ঘণ্টায় দুই দফা হামলার অভিযোগ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • কালকিনির আড়িয়াল খাঁ নদে নৌকাবাইচ

    কালকিনির আড়িয়াল খাঁ নদে নৌকাবাইচ

  • রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

    রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

সব খবর

আরও পড়ুন

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনা, এখনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেই

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনা, এখনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেই

বাংলাদেশের অর্থনীতিতে নতুন মোড়, ৬ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের সম্ভাবনা দেখছে জাপান

বাংলাদেশের অর্থনীতিতে নতুন মোড়, ৬ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের সম্ভাবনা দেখছে জাপান

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার প্রায় এক হাজার

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার প্রায় এক হাজার

সৌদির আকাশপথে অস্থিরতা, বিপাকে ২১ হাজারের বেশি বাংলাদেশগামী ও সৌদিগামী যাত্রী

সৌদির আকাশপথে অস্থিরতা, বিপাকে ২১ হাজারের বেশি বাংলাদেশগামী ও সৌদিগামী যাত্রী

প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান

Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229

অনুসরণ করুন

স্বত্ব জরুরী বার্তা

Developed by Vida Team