× প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক
খেলাধুলা ধর্ম ও ইসলাম প্রবাস বিনোদন ফিচার ও ভ্রমন বিবিধ শিক্ষাঙ্গন ও খেলাধুলা
শীর্ষ সংবাদ

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

দক্ষিণের খবর ডেস্ক

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০২:১৬ এএম

আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক
বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নামেন মুশফিক। মাইফলকের ম্যাচে বিশেষ সম্মাননা পেলেন তিনি। 

মুশফিকের শততম টেস্টে বিশেষ সম্মাননার আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

টসের পর মুশফিকের সম্মাননা অনুষ্ঠান শুরু হয়। মাঠে উপস্থিত ছিলেন বোর্ড কর্মকর্তারা, মুশফিকের পরিবারের সদস্য ও সাবেক সতীর্থরা। 

সম্মাননার শুরুতে মুশফিককে ‘১০০’ খোদাই করা বিশেষ টেস্ট ক্যাপ মাথায় পরিয়ে দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। অভিষেক টেস্টেও মুশফিককে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন ঐ ম্যাচের দলনেতা হাবিবুল। 
এরপর মুশফিককে বিশেষ ব্যাগি ক্যাপ উপহার দেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক আকরাম খান।

শততম টেস্টে মুশফিকের হাতে বিশেষ ক্রেস্ট তুলে দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। 

মুশফিকের প্রথম ও শততম টেস্টে খেলা সতীর্থদের স্বাক্ষর করা জার্সি তার হাতে তুলে দেন হাবিবুল ও বর্তমান টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেয়ে মুশফিক বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ দারুণ এক সুযোগের জন্য। যারা এখানে উপস্থিত আছেন সবাইকেও ধন্যবাদ জানাতে চাই। আমার পরিবারের সব সদস্য, বাবা-মাকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সতীর্থ, কোচ, বন্ধু ও সব ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে আমার স্ত্রীকে। আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। বাংলাদেশ ক্রিকেটের জন্য আমিও শতভাগ দেব, যেমনটা সব সময় চেষ্টা করি। এখানে থাকার জন্য আয়ারল্যান্ড ক্রিকেট দলকেও ধন্যবাদ জানাতে চাই।’

মুশফিককে নিয়ে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘অভিনন্দন মুশফিক ভাই। এটা আপনার ও পরিবারের জন্য গর্বের মুহূর্ত। আমরা আপনাকে ছোটবেলা থেকে অনুসরণ করেছি ও আপনার দ্বারা অনুপ্রাণিত হয়েছে। আমি আশা করি মাঠ ও মাঠের বাইরে আপনি যে কঠোর পরিশ্রম করেন সেটা চালিয়ে যাবেন। আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি সব সময় দলের জন্য খেলেন। আপনি নিজের নয়, দলের কথা চিন্তা করেন।’-বাসস

মন্তব্য করুন

  • ঢাকা–চট্টগ্রাম রুটেও চলবে বৈদ্যুতিক ট্রেন, পরিকল্পনা সরকারের

    ঢাকা–চট্টগ্রাম রুটেও চলবে বৈদ্যুতিক ট্রেন, পরিকল্পনা সরকারের

  • দেশের স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব

    দেশের স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব

  • মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল, কাজ পাচ্ছে চীনা প্রতিষ্ঠান

    মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল, কাজ পাচ্ছে চীনা প্রতিষ্ঠান

  • বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি কোটি রাজস্ব ফাঁকি, ৭ ভারতীয় পাসপোর্টধারী আটক

    বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি কোটি রাজস্ব ফাঁকি, ৭ ভারতীয় পাসপোর্টধারী আটক

  • বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ পণ্য চালান আটক

    বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ পণ্য চালান আটক

  • চট্টগ্রামের ১৭ থানার মধ্যে প্রথম ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও আসামি গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতি

    চট্টগ্রামের ১৭ থানার মধ্যে প্রথম ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও আসামি গ্রেফতারে বিশেষ অবদানের স্বীকৃতি

  • রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনা, এখনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেই

    রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনা, এখনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেই

  • রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৩

    রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৩

  • নারায়ণগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী, চারজন আইসিইউতে

    নারায়ণগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী, চারজন আইসিইউতে

  • বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদনের শেষ দিন আজ

    বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদনের শেষ দিন আজ

সব খবর

  • ঢাকা–চট্টগ্রাম রুটেও চলবে বৈদ্যুতিক ট্রেন, পরিকল্পনা সরকারের

    ঢাকা–চট্টগ্রাম রুটেও চলবে বৈদ্যুতিক ট্রেন, পরিকল্পনা সরকারের

  • মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল, কাজ পাচ্ছে চীনা প্রতিষ্ঠান

    মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল, কাজ পাচ্ছে চীনা প্রতিষ্ঠান

  • বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ পণ্য চালান আটক

    বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ পণ্য চালান আটক

  • বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি কোটি রাজস্ব ফাঁকি, ৭ ভারতীয় পাসপোর্টধারী আটক

    বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি কোটি রাজস্ব ফাঁকি, ৭ ভারতীয় পাসপোর্টধারী আটক

  • দেশের স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব

    দেশের স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট দলে ফিরলেন তাসকিন, থাকছেন লিটনও

ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট দলে ফিরলেন তাসকিন, থাকছেন লিটনও

নাইকি-অ্যাডিডাসকে চ্যালেঞ্জ জানাচ্ছে চীনের যে স্পোর্টস ব্র্যান্ড

নাইকি-অ্যাডিডাসকে চ্যালেঞ্জ জানাচ্ছে চীনের যে স্পোর্টস ব্র্যান্ড

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বুলবুলের মিথ্যাচার ফাঁস

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বুলবুলের মিথ্যাচার ফাঁস

১২তম টেস্ট ভেন্যু ম্যাকাইতে বাংলাদেশকে আতিথেয়তা দেবে অস্ট্রেলিয়া

১২তম টেস্ট ভেন্যু ম্যাকাইতে বাংলাদেশকে আতিথেয়তা দেবে অস্ট্রেলিয়া

প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান

Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229

অনুসরণ করুন

স্বত্ব জরুরী বার্তা

Developed by Vida Team