জরুরী বার্তা | www.joruribarta.com
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০৬:০০ পিএম
আপডেট: রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০৬:০০ পিএম
মাদারীপুর জেলার শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার বেপারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৩ আগস্ট) দুপুরে মাদারীপুর জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদারীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, 'দেলোয়ার বেপারীর বিরুদ্ধে শিবচর থানায় একাধিক মামলা রয়েছে। ওই মামলাগুলোর পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। শিগগিরই তাকে আদালতের মাধ্যমে প্রেরণ করা হবে।’
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর দেলোয়ার বেপারীকে জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দেলোয়ার বেপারী শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team