জরুরী বার্তা | www.joruribarta.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপালগঞ্জে ৫৬, গাজীপুরে ১৯, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ এবং চট্টগ্রামে ৮ প্লাটুন দায়িত্বে রয়েছে। নারায়ণগঞ্জ ও কক্সবাজারে আছে ৭ প্লাটুন করে। ময়মনসিংহের ভালুকায় রয়েছে ২ প্লাটুন। এর বাইরে চার প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলের নিরাপত্তাতেও তাঁরা নিয়োজিত।
মাঠের পরিস্থিতি নজরে রাখতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরাসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team