জরুরী বার্তা | www.joruribarta.com
Admin
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ০৫:৫৩ পিএম
আপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ০৫:৫৩ পিএম
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণের খবর:
পুকুরের পানিতে ডুবে রাজৈর উপজেলার মোল্লাকান্দি গ্রামে ৫ বছরর বয়সী দুই জমজ বোনের মৃত্যু হয়েছে! মঙ্গলবার(২৫ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তাবাসসুম ও তাহারিয়া ওই গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল তাবাসসুম ও তাহারিয়া। খেলতে গিয়ে দুজনে পুকুরে পড়ে পানিয়ে তলিয়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে দুইবোনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। জমজ বোনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, 'নিহত দুইবোনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক।'
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team