জরুরী বার্তা | www.joruribarta.com
Admin
প্রকাশ: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পিএম
আপডেট: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পিএম
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার পৃথক স্থান হতে ২৯০ পিচ ইয়াকাসহ দুই মাদকক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে জেলার কালকিনি উপজেলার এনায়েতনগর হতে তুহিন সরদার(৩৪) এবং সদর উপজেলার বাঁশহাটা খেয়া ঘাট সংলগ্ন এলাকা হতে আলী শেখ নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মোট ২শত ৯০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার(৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, মাদকের বিরুদ্ধর চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকার কামাল সরদার এর বাড়ির সামনে পাঁকা সড়ক থেকে ওই এলাকার এমদাদ সরদারের ছেলে তুহিন সরদারকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৯০ পিচ ইয়াবা জব্দ করা হয়। এছাড়াও জেলার সদর উপজেলার
পৌরসভা ০২নং ওয়ার্ডের বিসিক বাঁশহাটা খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে কুকরাইল এলাকার মৃত ফজলে শেখের ছেলে আলী শেখকে ১শত পিচ ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team