জরুরী বার্তা | www.joruribarta.com
NEWS
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম
আপডেট: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সৈদারবালী-পানিছত্র এলাকায় দীর্ঘদিনের অবহেলিত একটি খালের খনন কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পৌর কবরস্থানের দেয়াল নির্মাণ ও সংস্কারকাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সৈদারবালী-পানিছত্র এলাকার খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী মিয়া।
উদ্বোধনের পর সংসদ সদস্য খালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং খননকাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা এবং বর্ষা মৌসুমে এলাকার জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
খাল খনন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার প্রশাসক মোসা. জেসমিন আকতার বানু, নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. হরষিত বিশ্বাসসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি অব্যবস্থাপনা ও পলি জমে ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছিল। এতে বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতো। খননকাজ সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা অনেকটা কমবে বলে আশা করছেন তারা।
পরে মাদারীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পৌর কবরস্থানের দেয়াল নির্মাণ ও সংস্কারকাজের উদ্বোধন করা হয়। কবরস্থানের সুরক্ষা, পরিবেশের উন্নয়ন এবং ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে এ উন্নয়নকাজ হাতে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, উন্নয়নকাজ সম্পন্ন হলে কবরস্থানের নিরাপত্তা ও পরিবেশের মান বাড়বে এবং স্থানীয় বাসিন্দাদের জন্য ব্যবস্থাপনাও আরও সুবিধাজনক হবে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team