দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
মহসিন আলি | বেনাপোল প্রতিনীধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পিএম
আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পিএম
যশোরের শার্শায় দুই লাখ টাকা চাঁদা দাবি ও পূর্ববিরোধের জেরে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শরিফুল ইসলাম (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এঘটনায় শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক।
এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার ডিহি ইউনিয়নের সাড়াতলা বাজারে এ ঘটনা ঘটে। যা নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার দিন রাতেই ভুক্তভোগী বিপুল বিশ্বাস বাদী হয়ে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযুক্ত শরিফুল ইসলাম উপজেলার ডিহি ইউনিয়নের ফুলসাড়া গ্রামের ইউসুফের ছেলে। ভুক্তভোগী বিপুল বিশ্বাস একই ইউনিয়নের বিশ্বাসবাড়ি এলাকার সামসুর বিশ্বাসের ছেলে।
জিডি সূত্রে জানা যায়, সম্প্রতি একটি সালিশকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে শরিফুল ভুক্তভোগী বিপুল বিশ্বাসকে মারধর করেন। এর পর থেকে তিনি বিপুলের এক চাচাতো ভাইয়ের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। এসব বিষয় নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে শাড়াতলা বাজারে শত শত সাধারণ মানুষের উপস্থিতিতে হঠাৎ শরিফুল উপস্থিত হয়ে বিপুলের সামনে পিস্তল প্রদর্শন করেন এবং তাকে হত্যার হুমকি দেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত শরিফুল ও শাওন নামের দু-জন মোটরসাইকেলে চড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বিপুল বিশ্বাস। তিনি বলেন- প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হত্যার হুমকির পর থেকে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রভাব বিস্তার ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করেন শরিফুল। জনসম্মূখে বাজার এলাকায় এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শরিফুলকে গ্রেপ্তারের দাবি জানান তারা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team