জরুরী বার্তা | www.joruribarta.com
Admin
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১০:৩৮ পিএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম
শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর দারুস্ সালাম এলাকায় অবস্থিত বিআইএইচএস জেনারেল হাসপাতালে বাংলাদেশ এপিআই অ্যান্ড ইন্টারমিডিয়ারিস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএআইএমএ) সঙ্গে এক বৈঠকে তিনি এসব তথ্য জানান। অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, ওষুধশিল্পে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে স্বাস্থ্য সংস্কার কমিশন দেশীয় কাঁচামাল উৎপাদনে জোরালো নীতিগত সহায়তার সুপারিশ দেবে।
তিনি বলেন, ওষুধ তৈরির জন্য যে কাঁচামাল দরকার, তার ৯৫ শতাংশই আমরা আমদানি করি। এটি একটি বড় ঝুঁকি। হাতেগোনা কয়েকটি দেশেই এসব কাঁচামাল তৈরি হয়। তাই আমাদের এখনই দেশীয় ব্যবস্থাপনায় উৎপাদন শুরু করতে হবে।
কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে সুপারিশ তৈরি করা হচ্ছে জানিয়ে অধ্যাপক আজাদ বলেন, যদি আমরা নিজস্বভাবে কাঁচামাল উৎপাদনে সক্ষমতা অর্জন করতে পারি, তবে দেশের চাহিদা মিটিয়েও তা বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।
এসময় বিএআইএমএর সভাপতি এস এম সাইফুর রহমান বলেন, ভারত, চীন, সিঙ্গাপুরের মতো দেশগুলো ব্যবসায়ীদের প্রণোদনা দিয়ে ও নমুনা পরীক্ষার নিয়ম সহজ করে কাঁচামাল শিল্পে অগ্রগতি এনেছে। আমাদেরও সেই পথেই হাঁটতে হবে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team