নতুন রাজনৈতিক দল এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম রবিবার (২০ জুলাই) রাতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দারুল উলূম হাটহাজারী মাদরাসা পরিদর্শন ও কবর জিয়ারতে অংশ নেন। সফরে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর ও জামিয়ার সাবেক মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি (রহ.) এবং সাবেক আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী (রহ.)-এর কবর জিয়ারত করেন।
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাত দশটার দিকে এনসিপি নেতারা হাটহাজারী মাদরাসায় পৌঁছান। এ সময় জুলাই আন্দোলনের স্মৃতিবিজড়িত সাহসী ছাত্ররা তাদের উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন। এইসব ছাত্র ছিলেন অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা সেই প্রতিবাদী কণ্ঠ—যারা গুলির মুখেও বিচ্যুত হননি ন্যায় ও আদর্শ থেকে।
পরবর্তীতে জামিয়ার নায়েবে মুহতামিম মুফতি জসিম উদ্দীন এবং সিনিয়র শিক্ষক মাওলানা আশরাফ আলী নিজামপুরী অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁরা সমসাময়িক রাজনৈতিক-ধর্মীয় প্রসঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামী বই উপহার দেন।
এসময় জামিয়ার মুহতামিম কার্যালয়ের দোতলার বারান্দায় দাঁড়িয়ে ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন—
জুলাই আন্দোলনে মাদরাসা ছাত্রদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশেষ করে হাটহাজারী মাদরাসার শিক্ষার্থীরা ছিলেন এই আন্দোলনের প্রাণভোমরা। তারা গুলির মুখে বুক চিতিয়ে অন্যায়ের প্রতিবাদ করে জাতিকে দেখিয়ে দিয়েছে, আলেম-উলামা ও তালাবায়ে ইলম কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না।
তিনি বলেন, "আমরা এনসিপি হিসেবে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই—যেখানে ইসলামপ্রিয় মানুষ নির্ভয়ে জীবনযাপন করতে পারবে, কওমি শিক্ষার্থীদের সম্মান ও অধিকার সংরক্ষিত থাকবে এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে ইনসাফ প্রতিষ্ঠিত হবে।"
তিনি আরও বলেন,আমরা কাউকে হেয় করার রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা ভালোবাসা, সহানুভূ

তিনি আরও বলেন,
আমরা কাউকে হেয় করার রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা ভালোবাসা, সহানুভূতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে বিশ্বাস করি। আসুন, সবাই মিলে বৈষম্য, জুলুম ও দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই।
সফরে এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম, জাওয়াদুল করিম, মাওলানা নিজাম সাইয়্যিদ, আসাদুল্লাহ, গণঅধিকারের নেতা মোহাম্মদ শোয়েব ও মাওলানা শফি সহ বিভিন্ন ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। এছাড়াও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দও সফরসঙ্গী ছিলেন।
অন্যদিকে, হাটহাজারী মাদ্রাসায় নাহিদ-সারজিস, হযরত শাহ আমানতের (রহ.) মাজারে আকতার-পাটোয়ারী
জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী সমন্বয়ক ও এনসিপি নেতা নাহিদ ইসলাম ও সারজিস আলম উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করেছেন। সেখানে তাঁদের স্বাগত জানান জামিয়ার মুহতামিম আল্লামা মুফতি জসিম উদ্দিন এবং সিনিয়র শিক্ষক মাওলানা আশরাফ আলী নিজামপুরী ও মাওলানা নিজাম সাইয়্যিদ। পরিদর্শনকালে তাঁরা জামিয়ার সাবেক মুহতামিম ও হেফাজতে ইসলামের আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহঃ) এবং আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী (রহঃ) এর কবর জিয়ারত করেন।
অন্যদিকে, এনসিপির আরেকটি প্রতিনিধি দল চট্টগ্রামের সুফি সাধক হযরত শাহ আমানত (রহ.)-এর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন। এই দলে ছিলেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দিন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সরওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক হাসান আলী, উত্তরাঞ্চলের সংগঠক সাদিয়া ফারজানা দিনা এবং জাতীয় যুব শক্তির দূতি অরণ্য চৌধুরী। সেখানে তাঁরা সুফীর ৮ম বংশধরের সঙ্গে সাক্ষাৎ করেন।
এই সফরকে কেন্দ্র করে ধর্মীয় মহলে ইতিবাচক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে ছাত্র রাজনীতির নতুন ধারা ও ধর্মীয় মূল্যবোধের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার উদ্যোগ হিসেবে দেখছেন।
শিক্ষার্থীদের বিরুদ্ধে দঁড়ানো যাবেনা: নাসির উদ্দিন পাটোয়ারী
যশোরের শার্শার আওয়ামী লীগ ও যুবলীগের সাতজন নেতাকে গ্রেপ্তার করেছে ঝিকরগাছা থানা পুলিশ
নোয়াখালীতে কৃষককে মারধর করে জমি দখলের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
চট্টগ্রাম-৯ আসনে বিএনপি প্রার্থী হিসেবে সম্ভাবনায় সাংবাদিক নেতা আলমগীর নুর
শার্শার বাগআঁচড়ায় বিএনপির জরুরী কর্মী সমাবেশ অনুষ্ঠিত
অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে বিএনপি নেতা শাকের আহমদের তীব্র নিন্দা
রাজনীতির ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে এসব ডেডিকেটেড নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের কোন বিকল্প নাই।
চট্টগ্রাম- ৯ আসনের জনমানুষের নেত্রী ডলি আপা প্রথমবারের মতো নির্বাচনী প্রচার প্রচারণায়
ফটিকছড়িতে হেফাজত আমীরের সঙ্গে বিএনপির শীর্ষ দুই নেতার সৌজন্য সাক্ষাৎ
স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাজনীতি /
কে হচ্ছেন উত্তর জেলা বিএনপির আহবায়ক; আলোচনায় একাধিক নাম
রাজনীতি /
চট্টগ্রাম-০২: বিএনপির প্রার্থীদের স্বপ্ন ভঙ্গের শঙ্কা, ফটিকছড়ি আসন চলে যাবে জোটসঙ্গীদের নিকট
রাজনীতি /
অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে বিএনপি নেতা শাকের আহমদের তীব্র নিন্দা
রাজনীতি /
ক্ষমতার দ্বন্দ্বে বিপর্যস্ত রাউজান, গত ১১ মাসে ১৩টি হত্যাকাণ্ড; দায় নিতে নারাজ বিএনপি নেতারা বিভক্ত বিএনপির দুই পক্ষের দখল-সংঘাতে উত্তপ্ত রাজনীতি, আতঙ্কিত সাধারণ মানুষ।
রাজনীতি /
নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেবে মুক্তিকামী জনতা-সরওয়ার আলমগীর
রাজনীতি /
চট্টগ্রাম- ৯ আসনের জনমানুষের নেত্রী ডলি আপা প্রথমবারের মতো নির্বাচনী প্রচার প্রচারণায়