নোয়াখালীর বেগমগঞ্জে মো. শাকিল (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তবে পুলিশ তাৎক্ষণিক হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি।
সোমবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহত শাকিল একই গ্রামের মো.সোলাইমান খোকনের ছেলে এবং পেশায় একজন থাই মিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে শাকিলসহ কয়েকজন ছয়ানীর গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। ওই সময় এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা করে পাঁচজন অস্ত্রধারী এসে লাবিব নামে এক তরুণকে জোরপূর্বক তু
নোয়াখালীর বেগমগঞ্জে মো. শাকিল (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তবে পুলিশ তাৎক্ষণিক হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি।
সোমবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহত শাকিল একই গ্রামের মো.সোলাইমান খোকনের ছেলে এবং পেশায় একজন থাই মিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে শাকিলসহ কয়েকজন ছয়ানীর গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। ওই সময় এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা করে পাঁচজন অস্ত্রধারী এসে লাবিব নামে এক তরুণকে জোরপূর্বক তুলে নিতে চেষ্টা করে। তখন শাকিলসহ আরো কয়েকজন তাদের বাঁধা দিলে সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে। এ সময় তার ছোট ভাই শুভকে (২৫) কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক এলাকার লোকজন দুই ভাইকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করে। পরে স্থানীয় লোকজন অস্ত্রধারী তিন সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দেয়।
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো.হাবীবুর রহমান বলেন, গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছি। এলাকাবাসী অস্ত্রধারী তিনজনকে গণধোলাই দিয়ে আটক করে রেখেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। আমরা তাদের উদ্ধারে চেষ্টা করছি।
ট্রাফিক শৃঙ্খলা ফিরেছে কর্ণফুলী শাহ আমানত সড়কে নতুন ব্রিজ এলাকায়
নোয়াখালীতে পুরনো কবরের ভেঁকু দিয়ে খুঁড়ে নতুন মসজিদ নির্মাণে দ্বন্দ্ব
ভারতে পালানোর সময় বেনাপোলে এজাহারভুক্ত আসামি আটক
বেনাপোলে ১১ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে
চট্টগ্রাম শহরে অল্প সময়ের বৃষ্টিতে তলিয়ে গেল একাধিক এলাকা; জনজীবনে স্থবিরতা
মেঘনায় ট্রলার ডুবি ২দিন পরও খোঁজ মেলেনি পুলিশ সদস্য সাইফুলের,অপেক্ষায় স্বজনেরা
নোয়াখালীতে বসত বাড়ির পুকুরে কুমির, এলাকায় তোলপাড়
নোয়াখালীতে ভাইয়ের হাত থেকে চিনিয়ে নিয়ে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
নাঙ্গলকোটে তিন সহদরের দাদন বা সুদি কারবারের যাঁতাকলে সর্বস্বান্ত শত শত পরিবার
শ্রদ্ধা ও ভক্তির রঙে রঙিন নোয়াখালী
জাতীয় /
বেনাপোলে ১১ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে
জাতীয় /
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফটিকছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ
জাতীয় /
জুলাই আন্দোলনে হামলার অভিযোগে নোবিপ্রবি কর্মকর্তাকে পুলিশে সোপর্দ
জাতীয় /
বিদায় অনুষ্ঠানের দিনে বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে শিক্ষার্থীদের টিকটক
জাতীয় /
রাজশাহীতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
জাতীয় /
বেনাপোল কাস্টমসে কর্মকর্তা-কর্মচারীদের চতুর্থ দিনে ৬ ঘন্টা কলম বিরতি, আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ ---