নোয়াখালীর হাতিয়াতে বসত বাড়ির পুকুরে একটি কুমির দেখা গেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক হৈ চৈ, তোলপাড় চলছে।
বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলার হাতিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের আমজাদ মজিদ মিয়ার বাড়ির পুকুরে কুমিরটি দেখা যায়।
পুকুরের মালিকের মো.মাসুদুল ইসলাম শরীফ বলেন, গত চার দিন আগে রোববার বিকেলের দিকে আমাদের গ্রামের ফেরি ওয়ালাদের বাড়ির বেলালের লাড়কির ঘরে প্রথমে কুমুরটি দেখতে পায় তাদের পরিবারের সদস্যরা। ওই সময় তারা কুমুরটি হত্যা করতে চেষ্টা করে। সেখান থেকে কুমুরটি তাড়া খেয়ে পালিয়ে যায়। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে আমার স্ত্রী নাহিদা আক্তার পান্না আমাদের ঘরের পেছনের পুকুরে কুমুরটি ভাসসে দেখে। তাৎক্ষণিক এমন খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ ভিড় জমায়।
শরীফ ও স্থানীয় বাসিন্দা শাহেদ উদ্দিন আরও বলেন, গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত কুমুরটি পুকুরে ভাসতে দেখা যায়। কিন্ত বৃহস্পতিবার সক
নোয়াখালীর হাতিয়াতে বসত বাড়ির পুকুরে একটি কুমির দেখা গেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক হৈ চৈ, তোলপাড় চলছে।
বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলার হাতিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের আমজাদ মজিদ মিয়ার বাড়ির পুকুরে কুমিরটি দেখা যায়।
পুকুরের মালিকের মো.মাসুদুল ইসলাম শরীফ বলেন, গত চার দিন আগে রোববার বিকেলের দিকে আমাদের গ্রামের ফেরি ওয়ালাদের বাড়ির বেলালের লাড়কির ঘরে প্রথমে কুমুরটি দেখতে পায় তাদের পরিবারের সদস্যরা। ওই সময় তারা কুমুরটি হত্যা করতে চেষ্টা করে। সেখান থেকে কুমুরটি তাড়া খেয়ে পালিয়ে যায়। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে আমার স্ত্রী নাহিদা আক্তার পান্না আমাদের ঘরের পেছনের পুকুরে কুমুরটি ভাসসে দেখে। তাৎক্ষণিক এমন খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ ভিড় জমায়।
শরীফ ও স্থানীয় বাসিন্দা শাহেদ উদ্দিন আরও বলেন, গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত কুমুরটি পুকুরে ভাসতে দেখা যায়। কিন্ত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত পুকুরের চারদিকে হেঁটে কুমুরটি পুকুরে দেখা যায়নি। রাতে কুমুরটি পাহারা দেওয়া হয়নি। এখন পুকুরে কুমির আছে, না চলে গেছে আমরা বিষয়টি নিশ্চিত নয়। বৃহস্পতিবার সকাল থেকে উৎসুক জনতা এখানে ভিড় জমাচ্ছে। তবে প্রশাসনের কোন লোক এখানে নেই। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে স্থানীয়দের ধারণা এটি মিঠা পানির কুমির হতে পারে।
হাতিয়া বন বিভাগের বিট কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে বুধবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়েছি। পুকুরে কুমির সাদৃশ্য বস্তু দেখা গেছে, আলো সল্পতার কারণে আমরা বিষয়টি পুরোপুরি নিশ্চিত নয়। বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাটি জানানো হয়েছে। সকালে বিষয়টি পুনরায় যাচাই করে দেখব।
হাতিয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, আমি বিষয়টি শুনেছি। কেউ বলছেন কুমির আবার কেউ বলছেন কুমির সাদৃশ্য। ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।
নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭জনের মৃত্যু
নোয়াখালীতে দোকান দখল করে পাঠাগার স্থাপন জামায়াত নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ
ফটিকছড়ি হবে আধুনিকতা ও উন্নয়নের রোল মডেল হেফাজত নেতা হুসাইন মুহাম্মদ শাহজাহান আসগর সালেহী, চট্টগ্রাম ব্যুরো
রাজশাহীতে নিষিদ্ধ কীটনাশক বিক্রির অভিযোগ
নোয়াখালীতে প্রবাসীকে উদ্ধার করতে গিয়ে সাবেক চেয়ারম্যানের কারাবাস এলাকাবাসীর মানববন্ধন
নোয়াখালীতে ছাত্রজনতার আন্দোলনে শহীদ রিজভীর ছোট ভাইকে কুপিয়ে জখম
নোয়াখালীতে মাদরাসায় ছাত্রকে হত্যার অভিযোগ
ফটিকছড়ির নাজিরহাটে সন্তানের হাতে পিতা হত্যার অভিযোগে তোলপাড় পুকুর থেকে লাশ উদ্ধার, চারজনকে থানায় নিয়ে গেছে পুলিশ
নোয়াখালীতে কিশোর চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
নোয়াখালীতে মাদরাসা ছাত্রীকে পতিতালয়ে বিক্রি
জাতীয় /
ঝিকরগাছায় সন্ত্রাসী হামলায় যুবদল নেতার হাতের কব্জি বি”িছন্ন
জাতীয় /
নোয়াখালীতে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
জাতীয় /
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করলেন আলমগীর নূর
জাতীয় /
ব্যবসায়ীরা যাতে সহজে ব্যবসা করতে পারে সেদিকে আমরা নজরদারি করছি : জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান
জাতীয় /
চকরিয়ায় চাচি নিয়ে ভাতিজার উধাও: এলাকাজুড়ে চাঞ্চল্য
জাতীয় /
লেবার শ্রমিকদের ওপর হামলার সংবাদ প্রকাশ করায় বেনাপোলে সাংবাদিককে হুমকি, প্রতিবাদে মানববন্ধন ---