× প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক
খেলাধুলা ধর্ম ও ইসলাম প্রবাস বিনোদন ফিচার ও ভ্রমন বিবিধ শিক্ষাঙ্গন ও খেলাধুলা
শীর্ষ সংবাদ

শিবচরে পাঁচ্চর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন

দক্ষিণের খবর ডেস্ক

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০১:৩১ পিএম

আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ০১:৪৪ এএম

শিবচরে পাঁচ্চর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন
ইউনিয়ন ২নং ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাঁচ্চর ইউনিয়ন ২নং ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কর্মী সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন খান।

সভাপতির বক্তব্যে শাহাদাৎ হোসেন খান বলেন, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের নীতি, আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা। তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীরাই একটি রাজনৈতিক দলের মূল শক্তি। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ওয়ার্ড পর্যায় থেকে নেতাকর্মীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ হতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

সম্মেলনে বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।সম্মেলনকে কেন্দ্র করে পাঁচ্চর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির উপজেলা বিএনপির সদস্য আজমল হুদা চৌধুরী ইথু, শহিদুল ইসলাম শহীদ চেয়ারম্যান, উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তার, উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক ওমর ফারুখ ফরাজি,উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাওন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনজিল রহমান শিহাব, উপজেলা তাঁতি দলের আহবায়ক নুর হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মী সম্মেলনের মধ্য দিয়ে পাঁচ্চর ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয় নেতাকর্মীরা।

যোগাযোগ: ০১৭১৭৬০৭৪৪২

মন্তব্য করুন

  • এইচএসসিতে ফেল করেও বছর নষ্ট নয়, ডিসেম্বরে নতুন পরীক্ষার সুযোগ

    এইচএসসিতে ফেল করেও বছর নষ্ট নয়, ডিসেম্বরে নতুন পরীক্ষার সুযোগ

  • গভীর রাতে সায়েন্সল্যাবে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা

    গভীর রাতে সায়েন্সল্যাবে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা

  • ধানমন্ডির বাসায় সাবেক রাষ্ট্রদূতের স্ত্রীকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার নিজের ছেলে

    ধানমন্ডির বাসায় সাবেক রাষ্ট্রদূতের স্ত্রীকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার নিজের ছেলে

  • ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তপ্ত মিরপুর, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অন্তত ২০

    ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তপ্ত মিরপুর, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অন্তত ২০

  • জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক সংশোধন জরুরি, আলোচনার আহ্বান রিজভীর

    জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক সংশোধন জরুরি, আলোচনার আহ্বান রিজভীর

  • সেন্ট মার্টিনে রাতযাপনের অনুমতি মিললেও পর্যটকদের অপেক্ষা, জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা

    সেন্ট মার্টিনে রাতযাপনের অনুমতি মিললেও পর্যটকদের অপেক্ষা, জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা

  • সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলি, আতঙ্কে পাহাড়ি জনপদ

    সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলি, আতঙ্কে পাহাড়ি জনপদ

  • ডিবির আলোচিত হারুনসহ ৭ পুলিশ কর্মকর্তার চাকরি গেল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

    ডিবির আলোচিত হারুনসহ ৭ পুলিশ কর্মকর্তার চাকরি গেল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

  • খুলনায় ১১ দলের লংমার্চ ঘিরে আতঙ্ক, গাড়িবহরের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ

    খুলনায় ১১ দলের লংমার্চ ঘিরে আতঙ্ক, গাড়িবহরের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ

  • এইচএসসির ফলে বড় ধাক্কা, ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার ৫২.১২ শতাংশ

    এইচএসসির ফলে বড় ধাক্কা, ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার ৫২.১২ শতাংশ

সব খবর

  • ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তপ্ত মিরপুর, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অন্তত ২০

    ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তপ্ত মিরপুর, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অন্তত ২০

  • ধানমন্ডির বাসায় সাবেক রাষ্ট্রদূতের স্ত্রীকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার নিজের ছেলে

    ধানমন্ডির বাসায় সাবেক রাষ্ট্রদূতের স্ত্রীকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার নিজের ছেলে

  • গভীর রাতে সায়েন্সল্যাবে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা

    গভীর রাতে সায়েন্সল্যাবে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা

  • এইচএসসিতে ফেল করেও বছর নষ্ট নয়, ডিসেম্বরে নতুন পরীক্ষার সুযোগ

    এইচএসসিতে ফেল করেও বছর নষ্ট নয়, ডিসেম্বরে নতুন পরীক্ষার সুযোগ

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

শিবচরে ১০০ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার, ২৭ দুস্থ পরিবার পেল ঢেউটিন

শিবচরে ১০০ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার, ২৭ দুস্থ পরিবার পেল ঢেউটিন

আদালত চত্বরে পরিচয়, এরপর নারী ও শিশুর করুণ পরিণতি

আদালত চত্বরে পরিচয়, এরপর নারী ও শিশুর করুণ পরিণতি

প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান

Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team