হযরত খাজা শরফুদ্দীন চিশতি (রহ.)'র মাজার শরীফ (হাইকোর্ট মাজার) উগ্রবাদী অপশক্তি কর্তৃক স্থানান্তরের চক্রান্ত এবং আহলে সুন্নাত ওয়াল জামা'আত-এর কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াস উদ্দীন আত তাহেরীসহ সুন্নী নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(১৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) বুধবার বিকাল ৩টায় চট্টগ্রাম জামাল খা প্রেসক্লাবের সামনে আহলে সুন্নাত ওয়াল জামা'আত-এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, হযরত খাজা শরফুদ্দীন চিশতি (রহ.)'র মাজার মুসলমানদের আত্মিক প্রেরণার উৎস। এ মাজারকে স্থানান্তরের ষড়যন্ত্র ঈমান-আক্বীদার উপর সরাসরি আঘাত। সুন্নী নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে হয়রানি বন্ধ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বক্তারা আরও বলেন, এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান রাসূলুল্লাহ (সা.) ও ওলীদের ভালোবাসায় জীবন উৎসর্গ করে আসছে। তাই কোনো অপশক্তির চক্রান্তে প্রিয় মাজার শরীফকে উচ্ছেদ করা বা সুন্নী নেতাদের হয়রানি কখনোই বরদাশত করা হবে না।
সমাবেশে উপস্থিত সুন্নী নেতৃবৃন্দ মাজার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার শপথ গ্রহণ করেন এবং সরকারকে দ্রুত সঠিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।