টানা ১০ দিন বন্ধ থাকার পর রবিবার (১৫ জুন) সকাল থেকে পুনরায় বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে
আমদানি-রপ্তানি কার্যক্রম শুর“ হয়েছে। ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে গোটা বন্দর এলাকায়।
লম্বা ছুটির কারণে বন্দরে সৃষ্টি হয়েছে পণ্যজট। চার হাজার বন্দর হ্যান্ডলিং শ্রমিক কাজে যোগদান
করেছে। কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের হিমশিম খেতে হ”েছ পণ্য শুল্কায়ন ও খালাস দিতে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকায় গত ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন
আমদানি-রপ্তানি বন্ধ ছিল।
আমদানি-রপ্তানি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের ডেপুটি ডিরেক্টর মামুন কবির
তরফদার।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা জানান, আজ সকাল
থেকে আমদানি-রপ্তানি শুর“ হওয়ায় বেনাপোল বন্দরে আবারও ফিরেছে কর্মব্যস্ততা। পণ্য খালাসে ব্যস্ত
সময় পার করছেন বাণিজ্যের সাথে সংশিষ্ট ব্যবসায়ীসহ বন্দর, কাস্টমসের কর্মকর্তা, কর্মচারী ও বন্দর
শ্রমিকেরা। লম্বা ছুটির কারণে বন্দরে জমেছিল পণ্যজট। এখন পণ্য খালাস শুর“ হওয়ায় কমতে শুর“ করবে পণ্য
জট।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, ঈদের
লম্বা ছুটি থাকলেও দু-দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল।
তবে আগের বছরগুলোতে ঈদের ছুটিতে হাজার হাজার যাত্রী ভারতে গেলেও এ বছর যাত্রীদের তেমন কোনো
চাপ নেই।
বেনাপোল বন্দরের ডেপুটি ডিরেক্টর মামুন কবির তরফদার জানান, রবিবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে
আমদানি-রপ্তানি কার্যক্রম শুর“ হয়েছে। যানজট ও পণ্যজট নিরসনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দ্র“ত কাজ
করার নির্দেশনা দেওয়া হয়েছে