নেজামে ইসলাম পার্টির ঈদগাঁও উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল (বুধবার) বাদ যোহর এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
মাওলানা ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব এবং প্রধান বক্তা ছিলেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মন্জ্রর
সভায় সর্বসম্মতিক্রমে গঠিত আহবায়ক কমিটির নেতৃত্বে দায়িত্ব পান মাওলানা হাফেজ নুরুল আবছার (আহবায়ক), মাওলানা ফরিদুল আলম ও মাওলানা কবির আহমদ (যুগ্ম আহবায়ক), এবং হাফেজ মিজানুল হক (সদস্য সচিব)।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: মাওলানা ইউছুফ, মাওলানা মুহিব্বুল্লাহ, মাওলানা নুরুল বশর, মাওলানা নাসির উদ্দীন, হাফেজ সাহাব উদ্দিন ও মাওলানা মোস্তফা কামাল প্রমুখ।
সভায় প্রধান অতিথি মাওলানা ইয়াছিন হাবিব বলেন, “ফ্যাসিবাদি অপশক্তি ঘোলা পানিতে মাছ শিকারের মাধ্যমে পুনরুত্থানের অপচেষ্টা চালাচ্ছে। এমতাবস্থায় রাজনৈতিক শিষ্টাচার ও মানবিক সম্প্রীতির মাধ্যমে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ জরুরি।”
প্রধান বক্তা হাফেজ আবুল মঞ্জুর বলেন, “ঈমানী কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে নেজামে ইসলাম পার্টির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে হবে। প্রতিটি নেতা-কর্মীকে আন্তরিকভাবে দলের কর্মতৎপরতায় সম্পৃক্ত থাকতে হবে।”