রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর গণপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এ হামলার সূত্রপাত হয় ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এনসিপির রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়ক মোবাশ্বের আলীর ডাক দেওয়া এ মিছিলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন। মিছিল চলাকালে কর্মীরা শ্লোগান দেন- “জাতীয় পার্টি স্বৈরাচার, প্রশাসন পাহারাদার”, “আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে”, “আমার ভাইকে মারলো কেন, ক্যান্টনমেন্ট জবাব চাই” ইত্যাদি।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়
রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর গণপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এ হামলার সূত্রপাত হয় ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এনসিপির রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়ক মোবাশ্বের আলীর ডাক দেওয়া এ মিছিলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন। মিছিল চলাকালে কর্মীরা শ্লোগান দেন- “জাতীয় পার্টি স্বৈরাচার, প্রশাসন পাহারাদার”, “আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে”, “আমার ভাইকে মারলো কেন, ক্যান্টনমেন্ট জবাব চাই” ইত্যাদি।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি চলাকালে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সহযোগীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এসময় তারা সেনাবাহিনীর কঠোর সমালোচনা করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
মিছিল সাহেববাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গণপাড়া মোড়ে পৌঁছালে অংশগ্রহণকারী কয়েকজন কর্মী জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। এসময় দরজাসহ অফিসকক্ষে ভাঙচুর চালানো হয় এবং ভেতরের আসবাবপত্র ও ছবি বাইরে এনে রাস্তায় ফেলে অগ্নিসংযোগ করা হয়।
বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, পুলিশ পৌঁছার আগেই জাতীয় পার্টির মহানগর ও জেলা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালীতে স্বাস্থ্যখাত যেন ঠিকাদার জাহের সরকারের দূর্নীতির স্বর্গরাজ্য
নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির অনুমোদন
জুলাই আন্দোলনে হামলার অভিযোগে নোবিপ্রবি কর্মকর্তাকে পুলিশে সোপর্দ
শার্শায় বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা---
নোয়াখালীতে ১১ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ওমানে প্রায় ৭ লাখ বাংলাদেশী বসবাস করেন।সোশ্যাল ক্লাব ৭ লাখ প্রবাসীর একমাত্র ওমান সরকার কর্তৃক অনুমোদিত । " ইঞ্জিনিয়ার উইং "
তফাজ্জল আলী ওয়াকফ এস্টেট রক্ষায় ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি
রাজশাহীতে কর্মচারি ঐক্য পরিষদের মানববন্ধন
নোয়াখালীতে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার — নাম পরিবর্তন করেও রক্ষা পেল না
রাজশাহীর হুন্ডি ব্যবসায়ী চট্টগ্রামে আটক
জাতীয় /
সিএমপি'র পাহাড়তলী থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ০৩(তিন) সদস্য গ্রেফতার ও বিভিন্ন আলামত উদ্ধার
জাতীয় /
নোয়াখালীতে ১১ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
জাতীয় /
নোয়াখালীতে ১১ মাদকসেবীর কারাদন্ড
জাতীয় /
চট্টগ্রাম বন্দরে কন্টেইনার থেকে টনে টনে সয়াবিন তেল নিঃসরণ স্থানীয়দের বালতিভর্তি সংগ্রহ, লিক বন্ধে উদ্যোগহীনতা
জাতীয় /
ঝিকরগাছায় সন্ত্রাসী হামলায় যুবদল নেতার হাতের কব্জি বি”িছন্ন
জাতীয় /
নোয়াখালীতে নৌকা ডুবে কিশোরীর মৃত্যু