ভারতে পাচারের শিকার ৩৬ বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। এর মধ্যে ২০ জন কিশোর ও ১৬ জন কিশোরী। মঙ্গলবার (২৭ মে) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।ফেরত আসারা হলেন- আসমা খাতুন, আসমাউল হোসেন, বিউটি রানী, আপন চন্দ্র সিংহ, দেবনাথ, রহমত আলী, জিয়াউর রহমান, রাখি সানা, আয়াত মোড়ল, রিমি মোড়ল, তহমিনা আক্তার, শাকিল হাওলাদার, সম্রাট গুপ্ত, আকাশ হক, শাহিনুর আলম, হানিফ আলী,দেবজিৎ রয়, রাসেল বাবু, ফারিয়া খান, ইব্রাহিম, সফর শেখ, আব্দুস সবুর, আল আমিন, সালমা, সাজেদা ইয়াসমিন, মুন্নী, জোহরা বেগম, নাজমা খাতুন, ধীমান বার“ই, শ্রাবণ হোসেন, রিফাত হোসেন, কুলছুম রিদয় রয়, সিথি রয়, প্রিয়ন্তী রয় ও মিলি আক্তার।তারা ঢাকা, খুলনা, বাগেরহাট, যশোর, নড়াইল, রাজশাহী, নোয়াখালী, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, কুড়িগ্রাম,নাটোর, দিনাজপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, রংপুর, মাদারীপুর, নরসিংদী, ঠাকুরগাঁও,ঝালকাঠি, পঞ্চগড় ও কক্সবাজার
ভারতে পাচারের শিকার ৩৬ বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। এর মধ্যে ২০ জন কিশোর ও ১৬ জন কিশোরী। মঙ্গলবার (২৭ মে) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
ফেরত আসারা হলেন- আসমা খাতুন, আসমাউল হোসেন, বিউটি রানী, আপন চন্দ্র সিংহ, দেবনাথ, রহমত আলী, জিয়াউর রহমান, রাখি সানা, আয়াত মোড়ল, রিমি মোড়ল, তহমিনা আক্তার, শাকিল হাওলাদার, সম্রাট গুপ্ত, আকাশ হক, শাহিনুর আলম, হানিফ আলী,দেবজিৎ রয়, রাসেল বাবু, ফারিয়া খান, ইব্রাহিম, সফর শেখ, আব্দুস সবুর, আল আমিন, সালমা, সাজেদা ইয়াসমিন, মুন্নী, জোহরা বেগম, নাজমা খাতুন, ধীমান বার“ই, শ্রাবণ হোসেন, রিফাত হোসেন, কুলছুম রিদয় রয়, সিথি রয়, প্রিয়ন্তী রয় ও মিলি আক্তার।
তারা ঢাকা, খুলনা, বাগেরহাট, যশোর, নড়াইল, রাজশাহী, নোয়াখালী, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, কুড়িগ্রাম,নাটোর, দিনাজপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, রংপুর, মাদারীপুর, নরসিংদী, ঠাকুরগাঁও,ঝালকাঠি, পঞ্চগড় ও কক্সবাজার জেলার বাসিন্দা। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ বলেন, ভালো কাজ করার আশায় দুই বছর আগে তারা দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে ভারতে হরিয়ানায় গিয়েছিলেন। সেখানে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হন তারা। এর পর অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশের আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে ভারতের একটি এনজিও সং¯’া তাদের দায়িত্ব নিয়ে শেল্টারহোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার বিকেলে তারা দেশে ফিরেছেন ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তিনটি এনজিও সং¯’া- জাস্টিস অ্যান্ড কেয়ার, রাইটস, মহিলা আইনজীবী সমিতির তাদেরকে গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে। রাইটস যশোরের সাইকোসোস্যাল কাউন্সিলর জাওয়াদুল করিম জানান, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করা হয়েছে। তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ট্রাফিক শৃঙ্খলা ফিরেছে কর্ণফুলী শাহ আমানত সড়কে নতুন ব্রিজ এলাকায়
টানা ১০ দিন পর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুর“, বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য --
নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বালুভর্তি ট্রাকের ধাক্কা নিহত ২
আর, এম, পিতে দূর্গাপুজা উপলক্ষে আইন শৃঙ্খলা মিটিং
বিদায় অনুষ্ঠানের দিনে বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে শিক্ষার্থীদের টিকটক
নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ
সিএমপি'র পাহাড়তলী থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ০৩(তিন) সদস্য গ্রেফতার ও বিভিন্ন আলামত উদ্ধার
নোয়াখালীতে পুরনো কবরের ভেঁকু দিয়ে খুঁড়ে নতুন মসজিদ নির্মাণে দ্বন্দ্ব
চসিকে ৪০ কোটি টাকা রাজস্ব ফাঁকির ঘটনায় প্রধান নির্বাহীকে কারণ দর্শানোর নোটিশ
নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির অনুমোদন
জাতীয় /
নোয়াখালীতে দায়িত্বে অবহেলা করায় ১২শিক্ষককে অব্যাহতি
জাতীয় /
মেঘনায় কোস্টগার্ড সদস্যের মাথা ফাটালো জেলেরা
জাতীয় /
রাজশাহীতে কর্মচারি ঐক্য পরিষদের মানববন্ধন
জাতীয় /
নোয়াখালীতে শহর আওয়ামী লীগের সভাপতি পিন্টুর বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
জাতীয় /
নোয়াখালীতে নদী ভাঙ্গন রোধে ক্রসডেম নির্মাণ ও ব্লক স্থাপনের দাবিতে জামায়াতের পদযাত্রা
জাতীয় /
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খানকে অপসারণের দাবিতে বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তাদের ৫ ঘণ্টা কলমবিরতি ---