ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক রাজশাহী জেলার, তানোরে মহানগর ক্লিনিক কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ক্লিনিকটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ইউএনও’র লিয়াকত সালমানের নেতৃত্বে এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাঁসদাক ও থানা পুলিশ।
জানা যায়, স্থানীয় গৃহবধূ রোজিনা খাতুনের ভুল অপারেশনের অভিযোগে তিনি জেলা সিভিল সার্জন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ দাখিলের পর বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় মহানগ
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক রাজশাহী জেলার, তানোরে মহানগর ক্লিনিক কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ক্লিনিকটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ইউএনও’র লিয়াকত সালমানের নেতৃত্বে এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাঁসদাক ও থানা পুলিশ।
জানা যায়, স্থানীয় গৃহবধূ রোজিনা খাতুনের ভুল অপারেশনের অভিযোগে তিনি জেলা সিভিল সার্জন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ দাখিলের পর বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় মহানগর ক্লিনিকের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে বিষয়টি।
পরবর্তীতে ইউএনও লিয়াকত সালমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পান। এ সময় কাগজপত্রে অসংগতি এবং অনুমোদনহীন কার্যক্রম প্রমাণিত হওয়ায় ক্লিনিককে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করেন এবং অনতিবিলম্বে সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন,
মানুষের জীবন নিয়ে কারও অবহেলা বা প্রতারণা মেনে নেওয়া হবে না। ভুল চিকিৎসা বা অনুমোদনহীন ভাবে ক্লিনিক পরিচালনার দায়ে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবার সঙ্গে কারও অনিয়ম হলে তার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে ইউএনও’র এ সাহসী ও দ্রুত পদক্ষেপে স্থানীয় জনসাধারণ তাঁর ভূয়সী প্রশংসা করেন এবং সাধুবাদ জানান।
নোয়াখালী সোনাইমুড়ী পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার
নোয়াখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
কমিশনারের কঠোর পদক্ষেপ: বেনাপোল কাস্টমসে রাজস্ব বেড়েছে ৩৬৬ কোটি টাকা
নোয়াখালীতে প্রধান শিক্ষককে মারধর, অর্ধ উলঙ্গ
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নোয়াখালীতে ভ্রাম্যমাণ অভিযানে হামলা ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর
চট্টগ্রামের ভূজপুর থানায় আইনশৃঙ্খলার চরম অবনতি, এক সপ্তাহে দুই অপহরণ, ৭ লাখ টাকায় মুক্তিপণ
মহিউদ্দিন হত্যার মাস্টারমাইন্ড মাদক ব্যবসায়ী ১৮ মামলার আসামি সুবাহান গ্রেফতার
ভুয়া সাংবাদিকতার আড়ালে ভয়ঙ্কর প্রতারণা!
নোয়াখালীতে আবুল কাশেম হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
আইন-আদালত /
রাজশাহীতে বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ জব্দ
আইন-আদালত /
ভুয়া সাংবাদিকতার আড়ালে ভয়ঙ্কর প্রতারণা!
আইন-আদালত /
আইন সহায়তা কেন্দ্র (আসক) চট্টগ্রাম জেলা সদস্যরা প্রেসক্লাবের সামনে মানব বন্ধন করেন
আইন-আদালত /
নোয়াখালীতে বিএনপি নেতা তোতা হত্যাকান্ড ও তার পরিবারের নামে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ
আইন-আদালত /
রাজশাহীর এক বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা
আইন-আদালত /
রাষ্ট্রীয় টাকায় পতিতাবৃত্তির পৃষ্ঠপোষকতা: পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে শারমিন মুরশিদ — হেফাজতে ইসলাম