রাজশাহীতে দেশ কোল্ডস্টোরেজে ডাকাতি হয়েছেন।রাজশাহীর মোহনপুর উপজেলার দেশ কোল্ড স্টোরে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোহনপুর থানায় মামলাটি করেন হিমাগারেণর ব্যবস্থাপক আকবর আলী। মামলায় ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, মামলায় নগদ টাকা ও যন্ত্রপাতি লুটসহ মোট ৬৩ লাখ ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।
এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মুখোশধারী ও খালি পায়ে একটি ডাকাত দল হিমাগারে প্রবেশ করে। প্রথমে নিরাপত্তারক্ষীদের, পরে ভেতরে থাকা শ্রমিকসহ ২৫ জনকে হাত-
রাজশাহীতে দেশ কোল্ডস্টোরেজে ডাকাতি হয়েছেন।
রাজশাহীর মোহনপুর উপজেলার দেশ কোল্ড স্টোরে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোহনপুর থানায় মামলাটি করেন হিমাগারেণর ব্যবস্থাপক আকবর আলী। মামলায় ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, মামলায় নগদ টাকা ও যন্ত্রপাতি লুটসহ মোট ৬৩ লাখ ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।
এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মুখোশধারী ও খালি পায়ে একটি ডাকাত দল হিমাগারে প্রবেশ করে। প্রথমে নিরাপত্তারক্ষীদের, পরে ভেতরে থাকা শ্রমিকসহ ২৫ জনকে হাত-পা বেঁধে ফেলে তারা। প্রায় আড়াই ঘণ্টা হিমাগারে অবস্থান করে পাওয়ার হাউস, প্রকৌশল বিভাগসহ বিভিন্ন জায়গায় রাখা যন্ত্রাংশ ও ধাতব সামগ্রী লুট করে। অফিসকক্ষ থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা এবং শ্রমিকদের কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। এছাড়া অফিসকক্ষ ও আলমারি ভাঙচুর করা হয়।
ভোর সাড়ে চারটার দিকে এক শ্রমিক ব্যবস্থাপককে ফোনে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। দেশ কোল্ড স্টোরে বর্তমানে ১ লাখ ৮০ হাজার বস্তা আলু মজুত রয়েছে।
ব্যবস্থাপক আকবর আলী জানান, হিমাগার দ্রুত চালুর জন্য কাজ চলছে। অনেক যন্ত্রাংশ দেশের বাইরে থেকে আমদানি করতে হয়, তবে স্থানীয়ভাবে কিছু যন্ত্রাংশ সংগ্রহ করে মেরামতের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
নোয়াখালীতে ২০ বছরের আভিজাত্য রক্ষায় বেপরোয়া ‘ফেরাউন বাহিনী’, আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা নিয়ে প্রশ্ন
আইন সহায়তা কেন্দ্র (আসক) চট্টগ্রাম জেলা সদস্যরা প্রেসক্লাবের সামনে মানব বন্ধন করেন
গোদাগাড়ীতে আওয়ামী নেতা আটক
নোয়াখালীতে প্রধান শিক্ষককে মারধর, অর্ধ উলঙ্গ
সিএমপি’র বন্দর থানা এলাকায় মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনায় অস্ত্রধারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের ১৮ (আঠারো) জন সন্ত্রাসী গ্রেফতার এবং দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার
মহানগর ক্লিনিক কে দুই লক্ষ টাকা জরিমানা
নোয়াখালীতে বৃদ্ধার মরদেহ পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।
নোয়াখালীতে যুবলীগ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
নোয়াখালীতে আবুল কাশেম হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
মহিউদ্দিন হত্যার মাস্টারমাইন্ড মাদক ব্যবসায়ী ১৮ মামলার আসামি সুবাহান গ্রেফতার
আইন-আদালত /
ভুয়া সাংবাদিকতার আড়ালে ভয়ঙ্কর প্রতারণা!
আইন-আদালত /
নোয়াখালীতে আবুল কাশেম হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
আইন-আদালত /
নোয়াখালীতে প্রধান শিক্ষককে মারধর, অর্ধ উলঙ্গ
আইন-আদালত /
রাজশাহীতে বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ জব্দ
আইন-আদালত /
নোয়াখালীতে স্বাস্থ্যখাত যেন ঠিকাদার জাহের সরকারের দূর্নীতির স্বর্গরাজ্য