রাজশাহীতে ছিনতাইকারী আটক করা হয়েছে ।রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া বড় মসজিদ মোড় এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একজন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মো: জুম্মন ইসলাম শান্ত (২৬) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম হাউজিং কোয়ার্টার এলাকার নুরুল বাশার এর ছেলে । ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৯ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ রাত সোয়া ৯টায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা পুলিশের একটি টিম মহানগর এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া বড় মসজিদ এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে ছ
রাজশাহীতে ছিনতাইকারী আটক করা হয়েছে ।
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া বড় মসজিদ মোড় এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একজন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মো: জুম্মন ইসলাম শান্ত (২৬) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম হাউজিং কোয়ার্টার এলাকার নুরুল বাশার এর ছেলে । ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৯ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ রাত সোয়া ৯টায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা পুলিশের একটি টিম মহানগর এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া বড় মসজিদ এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে ছিনতাইয়ের জন্য এক ব্যক্তি দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা থানা পুলিশের এসআই মো: আব্দুল হাকিম সরকার ও তাঁর টিম গতকাল রাত সাড়ে ৯টায় চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া বড় মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি জুম্মন ইসলাম শান্তকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে লোহার তৈরি একটি চাইনিজ কুড়াল, একটি স্টিলের চাকু, লোহার তৈরি একটি হাসুয়া, লোহার তৈরি দুইটি হাতুড়ি, লোহার একটি জিআই পাইপ, একটি প্লাস ও কাঠের তৈরি একটি হকিস্টিক উদ্ধার করে চন্দ্রিমা থানা পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উল্লিখিত স্থানে সে মাঝে মাঝে অবস্থান করতো এবং ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রগুলো রেখেছে। আরও জানা যায় আরএমপির বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ছিনতাই করাই ছিল তার পেশা
নোয়াখালীতে মৃত শিশুর গোসলে দেখা গেল আগাতের চিহ্ন সৎ মা আটক
দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১জন
নোয়াখালীতে পুকুরের ঘাটলায় শামুক ধরতে গিয়ে ২ বোনের মৃত্যু
হাতিয়ায় এসিড নিক্ষেপ: প্রাণে রক্ষা পেলেন ছাত্রদল নেতা এলাকায় চরম আতঙ্ক
মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
নোয়াখালীতে একই পরিবারের ৭জনের মৃত্যু, চালকের বিরুদ্ধে মামলা
পুঠিয়ায় দুই প্রতিষ্ঠানকে জড়িমানা
ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানের মানবিকতায় নতুন জীবন ফিরে পেয়েছে কিশোরী সামিয়া
রাজশাহীতে ছিনতাইকারী আটক।
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ জন
জীবন যাপন /
নোয়াখালীতে ফিলিং স্টেশনে ওজনে কারচুপি হাতেনাতে ধরা, দেড় লাখ টাকা জরিমানা
জীবন যাপন /
রাজশাহীতে দুই সাইকেল চোর গ্রেপ্তার
জীবন যাপন /
মসজিদে নামাজরত অবস্থায় ব্যবসায়ীর মৃত্যু
জীবন যাপন /
টানা তিন দিনের বৃষ্টিতে বেনাপোল বন্দর ও কাস্টমস হাউসে হাঁটুপানি, পণ্য খালাস ও শুল্কায়ন কার্যক্রম ব্যাহত
জীবন যাপন /
ঝিকরগাছায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
জীবন যাপন /
নোয়াখালীতে প্রশিক্ষণ প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু