নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে চরকিং ইউনিয়ন পরিষদ ভবনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সম্প্রতি সাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে উপজেলার সুখচর, নলচিরা, নিঝুম দ্বীপসহ একাধিক উপকূলীয় ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে বিশেষ করে সুখচর ও নিঝুম দ্বীপ ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জোয়ারের পানি ঘরবাড়িতে ঢুকে বহু পরিবার আশ্রয়হীন হয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে ক্ষতিগ্রস্ত এলাকায় শুকনো খাবার বিতরণ করা হয়। মঙ্গলবার দুর্
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে চরকিং ইউনিয়ন পরিষদ ভবনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সম্প্রতি সাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে উপজেলার সুখচর, নলচিরা, নিঝুম দ্বীপসহ একাধিক উপকূলীয় ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে বিশেষ করে সুখচর ও নিঝুম দ্বীপ ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জোয়ারের পানি ঘরবাড়িতে ঢুকে বহু পরিবার আশ্রয়হীন হয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে ক্ষতিগ্রস্ত এলাকায় শুকনো খাবার বিতরণ করা হয়। মঙ্গলবার দুর্যোগকালীন বিশেষ বরাদ্দ থেকে সুখচর ইউনিয়নের ২৫০ পরিবারকে ১৫ কেজি করে চাল দেওয়া হয়। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ক্ষতিগ্রস্তদের চরকিং ইউনিয়ন পরিষদ ভবনে এনে এ চাল বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, চরকিং ইউপি চেয়ারম্যান নাঈম উদ্দিন আহমেদ এবং সুখচর ইউনিয়ন পরিষদের সচিব হোছনে মোবারক। ইউএনও মো. আলাউদ্দিন জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা সোমবার বাড়ি বাড়ি গিয়ে প্রস্তুত করা হয়। পর্যায়ক্রমে নিঝুম দ্বীপ ইউনিয়নসহ অন্যান্য দুর্গত এলাকাতেও এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।
নোয়াখালীতে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
নোয়াখালীতে হত্যার দেড় বছর পর রহস্য উদঘাটন গ্রেপ্তার ১
নোয়াখালীতে সুদের টাকা পরিশোধ করতে অটোচালকে হত্যা মূলহোতা গ্রেপ্তার
ভারত-বাংলাদেশের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যে ধস--
রাজশাহীতে নিষিদ্ধ কীটনাশক বিক্রির অভিযোগ
নোয়াখালীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন উপদেষ্টার কাছে স্মারকলিপি
নোয়াখালীতে দোকান দখল করে পাঠাগার স্থাপন জামায়াত নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ
নোয়াখালীতে ঘরে ডুকে বৃদ্ধাকে হত্যা শরীরে থাকা স্বর্ণালংকার লুট
শুক্রবার ছুটির দিনেও খোলা রয়েছে বেনাপোল কাস্টমস হাউস ---
টানা ১০ দিন পর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুর“, বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য --
জাতীয় /
নোয়াখালীতে নদী ভাঙ্গন রোধে ক্রসডেম নির্মাণ ও ব্লক স্থাপনের দাবিতে জামায়াতের পদযাত্রা
জাতীয় /
ওমানে প্রায় ৭ লাখ বাংলাদেশী বসবাস করেন।সোশ্যাল ক্লাব ৭ লাখ প্রবাসীর একমাত্র ওমান সরকার কর্তৃক অনুমোদিত । " ইঞ্জিনিয়ার উইং "
জাতীয় /
বেনাপোলে ৬৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ...
জাতীয় /
নোয়াখালী -৪ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জাতীয় /
নোয়াখালীতে বিস্ফোরক মামলায় বিএডিসির গুদামরক্ষক গ্রেপ্তার
জাতীয় /
টানা ১০ দিন পর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুর“, বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য --